নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বাংলাদেশে টিউলিপের কারাদণ্ড নিয়ে কী বলছে ব্রিটিশ মিডিয়া?

বাংলাদেশে টিউলিপের কারাদণ্ড নিয়ে কী বলছে ব্রিটিশ মিডিয়া?

প্রকাশিতঃ

বাংলাদেশে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পাশাপাশি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। এই খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রায় সবগুলো মিডিয়া।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য। সমালোচনার মুখে গত জানুয়ারিতে দেশটির সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে সোমবার (১ ডিসেম্বর)। দুর্নীতি দমন কমিশনের করা মামলাটিতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছর, তার বোন শেখ রেহানাকে সাত বছর ও তার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই রায় নিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের বেশিরভাগ মিডিয়া।

দ্য গার্ডিয়ান টিউলিপকে নিয়ে দুটি প্রতিবেদন করেছে। তাদের প্রতিবেদনে শিরোনাম, ‘Bangladesh court sentences UK MP Tulip Siddiq to two years prison in absentia’ (বাংলাদেশের আদালত যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন)।

গার্ডিয়ান আরেকটিকে প্রতিবেদনে লিখেছে, ‘What led to Bangladesh trial of former UK minister Tulip Siddiq in her absence? ’ (যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশে বিচারের পেছনে কারণ কী ছিল?)।

ফিন্যান্সিয়াল টাইমস শিরোনাম করেছে ‘Ex-UK minister Tulip Siddiq receives two-year jail sentence in Bangladesh’ (বাংলাদেশে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড)।

স্কাই নিউজ লিখেছে, ‘Labour MP Tulip Siddiq sentenced to two years in prison at corruption trial in Bangladesh’ (লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ড)।

দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘Tulip Siddiq jailed for two years over corruption in Bangladesh’ (বাংলাদেশে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড)।

যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট লিখেছে, ‘Labour MP Tulip Siddiq handed two-year prison sentence for corruption in Bangladesh’ (লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে দুই বছরের কারাদণ্ড)।

মাই লন্ডন লিখেছে, ‘London MP Tulip Siddiq handed jail sentence in Bangladesh after trial in her absence’ (লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বিচারের পর কারাদণ্ড বাংলাদেশে)।

এলবিসি লিখেছে, ‘Labour MP Tulip Siddiq sentenced to two years in prison following corruption trial in Banglades ‘ (লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির বিচারে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে)।

মেট্রোর শিরোনাম, ‘Labour MP Tulip Siddiq sentenced to jail over corruption in Bangladesh’ (লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড)।

আইটিভি শিরোনাম করেছে, ‘Labour MP Tulip Siddiq given jail sentence in Bangladesh after corruption trial’ (লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির বিচারের পর কারাদণ্ড)।

দ্য সান লিখেছে, ‘Labour MP & ex-minister Tulip Siddiq JAILED in absentia over corruption weeks after her aunt was sentenced to death’ (খালার মৃত্যুদণ্ডের কয়েক সপ্তাহ পর লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড)।

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি স্টার লিখেছে, ‘Labour MP sentenced to two years in prison after major corruption scandal’ (লেবার পার্টির এমপিকে বড় দুর্নীতি কেলেঙ্কারির পর দুই বছরের কারাদণ্ড)।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!