নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার

বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি: অপরিপক্ব ফল রঙিন করতে কার্বাইড হরমোন দেওয়া হচ্ছে, বিক্রি হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে * দেখতে পাকা, কেনার পর বাসায় দেখা যায় সব কাঁচা

আগাম ফলের বাজার দখলে নিয়েছে কেমিক্যাল সিন্ডিকেট। অতি মুনাফার আশায় মৌসুম শুরুর আগেই অপরিক্ব আম-লিচুতে কার্বাইড, ইথোফেন ও বিভিন্ন হরমোন ব্যবহার করে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারে ছাড়া হচ্ছে। বাইরে থেকে টকটকে হলুদ বা লাল দেখালেও বাসায় নেওয়ার পর অনেক ফলের ভেতর মিলছে কাঁচা ও স্বাদহীন অবস্থা। অথচ এসব ফলই বাজারে দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে। প্রকাশ্যে এমন কারসাজি চললেও নেই কার্যকর নজরদারি। ফলে একদিকে প্রতারিত হচ্ছেন ক্রেতারা, অন্যদিকে নীরবে ক্যানসার, কিডনি ও লিভারের জটিলতাসহ নানা স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দেওয়া হচ্ছে পুরো জাতিকে।

গত ২৯ এপ্রিল সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করে পুলিশ। সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি জব্দ করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় সাতক্ষীরার কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়। যার ওজন প্রায় ৯ হাজার কেজি। এসব আম কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে অপরিপক্ব অবস্থাতেই পাকানো হয়েছিল।

এদিকে প্রতিদিনের মতো শনিবারও রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ও পাড়া-মহল্লায় দোকান বসিয়ে বিক্রি করা হয়েছে এসব ফল। এর মধ্যে বাজারে আমের মধ্যে গোবিন্দভোগ, গোলাপখাস, গুটি, কাটিমন, বৃন্দাবনীসহ বিভিন্ন জাতের আম বলে বিক্রি করতে দেখা গেছে। জাত ও আকারভেদে খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা। যা রাজধানীর পাইকারি আড়ৎ বাদামতলীতে জাত ও আকারভেদে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা। পাশাপাশি খুচরা বাজার থেকে শুরু করে পাড়া-মহল্লার ফলের দোকানে প্রতি ১০০টি লিচুর ছড়া ৪৫০ টাকা থেকে সর্বোচ্চ ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

মো. আমিনুল ইসলাম কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তার সঙ্গে কথা বললে তিনি জানান, গত বুধবার অফিস শেষ করে নয়াপল্টন থেকে বাড়ি যাওয়ার পথে টসটসা হদুল লাল রঙের আম দেখে দোকানে থামলাম। বাচ্চার জন্য নিলাম। পাকা আম দেখে বাসায় সবাই পছন্দও করল। আম কাটতে গিয়ে দেখলাম উপরে পাকা রঙ আর ভেতরে কাঁচা। তবুও বছরের প্রথম আম বলে সবাই খেয়ে নিলাম। তবে বিপদ শুরু হয় মধ্যরাত থেকে। হঠাৎ বাচ্চা কান্না করে ঘুম থেকে জেগে ওঠে। ওর সঙ্গে সবাই জেগে উঠলাম। জানতে চাইলে বলে পেটে ব্যথা করছে। পুরো রাত এমন করেই পার হলো। কী এক ভোগান্তির রাত ছিল।

শনিবার নয়াবাজার থেকে আম কিনে লিচুর দাম কষছেন মো. সালাউদ্দিন। তিনি বলেন, এখন আম দেখে কিনলাম। ধরেই নিচ্ছি ভালো হবে না। তার পরও লোভ সামলাতে পারলাম না। কেজিপ্রতি ২৫০ টাকা পড়েছে। আর লিচুর দাম চাইছে ৮০০ টাকা। বিক্রেতারা এসব ফল আগাম এনে অতি মুনাফা করতে বসেছে। কেউ কিছুই বলছে না।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শামীম আহমেদ যুগান্তরকে বলেন, অপরিপক্ক আম ও লিচু পাকাতে অনেক সময় ক্যালসিয়াম কার্বাইড এবং বিভিন্ন হরমোন যেমন- ইথোফেন বা রাইপেনিং ব্যবহার করা হয়। এতে মানবদেহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। কার্বাইড মূলত শিল্পক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক। যা ফলের সংস্পর্শে এসে আর্দ্রতার সাথে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে। এই কেমিক্যাল দিয়ে পাকানো ফল খাওয়ার ফলে মানবদেহে স্বাস্থ্য সমস্যা হয়। এর মধ্যে- কার্বাইড পেটের ভেতর প্রদাহ সৃষ্টি করে, যার ফলে তীব্র পেট ব্যথা, বমি, বমি বমি ভাব, ডায়রিয়া এবং পেট জ্বালাপোড়া হতে পারে। অ্যাসিটিলিন গ্যাসের প্রভাবে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে গিয়ে মাথাব্যথা, মাথা ঘোরা, মানসিক বিভ্রান্তি, স্মৃতিশক্তি হ্রাস এবং খিঁচুনি হতে পারে। রক্তে শর্করা কমে যায়। অপরিপক্ক লিচুতে মিথাইলিন সাইক্লোপ্রোপাইলগ্লাইসিন নামক প্রাকৃতিক উপাদান থাকে। এটি খালি পেটে খেলে শিশুদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, যা এনসেফালোপ্যাথি বা মস্তিষ্কের মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে।

তিনি জানান, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির মধ্যে কার্বাইডে আর্সেনিক এবং ফসফরাসের মতো অত্যন্ত বিষাক্ত উপাদানের অবশিষ্টাংশ থাকে, যা দীর্ঘমেয়াদে ক্যানসার সৃষ্টি করতে পারে। সঙ্গে এই কেমিক্যালযুক্ত ফল নিয়মিত খেলে লিভার ও কিডনির কার্যকারিতা নষ্ট হতে পারে।

এদিকে গবেষণায় দেখা গেছে, কার্বাইডে পাকানো ফল খাওয়ার ফলে হরমোনের ভারসাম্যহীনতা এবং পুরুষদের উর্বরতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘমেয়াদি এক্সপোজারে শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস এবং স্নায়বিক দুর্বলতা তৈরি হতে পারে। কাঁচা লিচুতে থাকা উপাদান শিশুদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই খালি পেটে অপরিপক্ক লিচু খাওয়া সম্পূর্ণ নিষেধ। তাই বিশেষজ্ঞরা বলছেন, ফল কেনার পর খাওয়ার আগে অন্তত ১-২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। পাশাপাশি বেকিং সোডা বা হালকা গরম পানিতে ধুয়ে নিলে কেমিক্যালের প্রভাব কিছুটা কমতে পারে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন যুগান্তরকে বলেন, ফলের মৌসুমের দু-এক মাস আগেই অসাধু কেমিক্যাল সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। তারা মৌসুমের আগেই ফলে বিষ মাখিয়ে কাঁচা ফল পাকা দেখিয়ে বেশি দামে বিক্রি করে। গত কয়েক বছর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রমাণও মিলেছে। ওই সময় এসব ফল বাজার থেকে ধ্বংসও করা হয়েছে। তাই ভোক্তাকে সচেতন হওয়ার পাশাপাশি তদারকি সংস্থার এই দিকে কঠোরভাবে নজর দিতে হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা বলেন, খাবারে বিষ বা কেমিক্যাল নিয়ে অন্য সংস্থা কাজ করে। আমরা বাজার তদারকি করি। যা চলমান আছে। বিশেষ করে ফলের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম পেলে আইনের আওতায় আনা হচ্ছে।

যুগান্তর

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!