নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত ভাড়াটিয়া শিক্ষক দিয়ে চলে পাঠদান!

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত ভাড়াটিয়া শিক্ষক দিয়ে চলে পাঠদান!

প্রকাশিতঃ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি। জামালপুরের ইসলামপুর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ভাড়াটিয়া শিক্ষক দিয়ে চলছে পাঠদান। সুবিধামত এসে কয়েক দিনের স্বাক্ষর একবারেই করেন। এ যেন শিক্ষার নামে লুকোচুরি। যেন দেখার কেউ নেই। প্রশাসনের নিকট শিক্ষার গুনগত পরিবেশ ফিরিয়ে আনার দাবী অভিভাবকদের।
জানাগেছে,উপজেলার প্রত্যন্ত অঞ্চল নোয়ারপাড়া ইউনিয়নে অবস্থিত ১৯৯০ সালে প্রতিষ্ঠিত রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে ১৫৪ জন শিক্ষার্থীর বিপরীতে ৩ জন শিক্ষক কর্মরত রয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরনবী সেতু দিনের পর দিন অনুপস্থিত থাকায় দুজন শিক্ষক দিয়েই চলছে কোন রকম পাঠদান। অভিযুক্ত ওই শিক্ষক প্রতি নিয়তই নিজের কাজ ব্যস্ত থাকায় ভাড়াটিয়া শিক্ষক দিয়ে চুক্তি ভিত্তিক পাঠদান করান। এতে শিক্ষক সংকটে বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে।
অভিভাবকদের অভিযোগ, দুজন সহকারী শিক্ষক থাকলেও ওই শিক্ষক তার নিজের কাজের ব্যস্ত থাকায় একজন ‘ভাড়াটিয়া শিক্ষক’ ক্লাস নিচ্ছে। এতে সরকারী অর্থ যেমন তছরুপ হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
সরজমিনে গিয়ে গত সপ্তাহের অভিযুক্ত ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ে একদিনও পাওয়া যায়নি। সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও জমিদাতা রেহান আলী জানান, ২-৩ মাস থেকে তাকে স্কুলে আসতে দেখিনি। ওই শিক্ষককে বিদ্যালয়ে নিয়মিত করতে তিনি ব্যর্থ হয়ে উর্ধ্বতন কর্তপক্ষের নিকট মৌখিক অভিযোগ করেছি। এরপরও কোন প্রতিকার মেলেনি। নোয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রোমান হাসান জানান, ‘ওই শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয় না। তিনি নিজ কাজে ব্যস্ত থাকেন বলে আমি শুনেছি ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগম জানান,শিক্ষকের এমন কর্মকান্ড প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিষয়টি আপনাদের মাধ্যম অবগত হলাম। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!