নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
Next
Prev
প্রচ্ছদ
মুন্সিগঞ্জে গ্রেফতার নারায়ণগঞ্জের দিপুর নামে ৩ মামলা

মুন্সিগঞ্জে গ্রেফতার নারায়ণগঞ্জের দিপুর নামে ৩ মামলা

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে ১৪৪ ধারা ভঙ্গ করে ৩ রাউন্ড গুলিবর্ষণ, পুলিশের সাথে ধস্তাধস্তির ও মাদক উদ্ধারের ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকার দূর্ধর্ষ মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন দিপুর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে।
অস্ত্র উদ্ধার, মাদক জব্দ ও পুলিশের উপর হামলার অভিযোগে এই ৩ মামলারই বাদী হয়েছেন হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান।
গতকাল রোববার রাতে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা রুজু হয়।
একইদিন দুপুর সোয়া ১টার দিকে রামপাল কলেজে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর প্রাইভেটকারে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এসময় সাব্বির হোসেন ওরফে দিপুকে (২৯) দুই রাউন্ড গুলি, একটি ২২ বোরের রিভলবার, ৭০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক করে পুলিশ। এসময় ধস্তাধস্তিতে আহত হন ৩ পুলিশ সদস্য।
গ্রেফতার দিপু নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাসদাইর এলাকার হাজী আবুল কালাম তালুকদারের ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন, হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক (৪২), পুলিশ সদস্য সাজেদুর রহমান (২৬) ও রবিউল আলম চৌধুরী (৪৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার আগ থেকে কেন্দ্রের সামনের সড়কে যানজট নিরসনে কাজ করছিলো পুলিশ সদস্যরা। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হওয়ার সময় কেন্দ্রের সামনের সড়ক দিয়ে একটি প্রাইভেটকার দিঘিরপাড়ের দিকে যাচ্ছিলো। একইপথে আরেকটি অটোরিকশা যাওয়ার সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার চালক সাব্বির হোসেন ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালকের সঙ্গে বাকবিতন্ডা শুরু করেন। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে পিস্তল বের করে মোটরসাইকেল চালককে গুলি করার হুমকি দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে যান। সেসময় পুলিশ সদস্যরা প্রাইভেটকার চালককে ধরতে আসেন। পরে পুলিশ এবং প্রাইভেট কার চালকের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় ৩ রাউন্ড গুলিবর্ষণের শব্দ পাওয়া যায়। স্থানীয় লোকজন সাব্বির হোসেনকে পিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। এসময় ভাঙচুর করা হয় তার ব্যবহৃত প্রাইভেটকারটি।
ঘটনার সময় দিপুর সাথে আরও দুই সহযোগী থাকলেও তারা পালিয়ে যান।
এ ঘটনার পর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অন্যদিকে আটক সাব্বির হোসেনকেও হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহত পুলিশের উপপরিদর্শক এমদাদুল হক জানান, আমরা যখন ওই যুবককে জিজ্ঞাসা করতে সামনে যাই তখন সে আমাদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে। আমরা কোনমতে প্রাণে রক্ষা পাই। এর মধ্যে এক পুলিশ সদস্য পানিতে পড়ে গিয়ে আহত হয়। তবে আমাদের লক্ষ্য ছিলো সাধারণ মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, ৩ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলিসহ রিভলবারটি জব্দ করা হয়েছে। এসময় ৭০ পিস ইয়াবা উদ্ধার হয়। ঘটনার সময় ওই যুবকের সাথে থাকা আরও দুইজন পালিয়ে যান। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি থানা হেফাজতে রয়েছে।
ওসি জানান, আটককৃত সাব্বির হোসেন ওরফে দিপু দুর্র্ধষ ব্যক্তি। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে একাধিক অস্ত্র-মাদকের মামলা রয়েছে। মুন্সিগঞ্জে অস্ত্র-মাদক উদ্ধার ও পুলিশের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
তথ্যসুত্র: আমার বিক্রমপুর

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!