নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মোমেন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
 দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা
প্রকাশিত সংবাদ প্রসঙ্গে যা বললেন এএসআই আব্দুল হামিদ খান
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত
বৃষ্টির মধ্যেই জুলাই শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণ-মিছিল অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বন্দরে আলোচনা সভা ও দোয়া
বন্দরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
হাসিনাকে সেদিন ভারতে পৌঁছে দেন যারা, প্রকাশ্যে এলো নতুন তথ্য
জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
কলেজ রোডে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ৫
শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যারও দায়িত্বও নিতে হবে – মামুন মাহমুদ
ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড
ফতুল্লায় জামায়াত নেতার ছেলের ব্ল্যাকমেইলিং, ভূক্তভোগীর অভিযোগ
পূর্বাচলে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ গ্রেফতার ৬
অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন
ফতুল্লায় ইয়াবাসহ আটক ২
২৪ টাকা কেজিতে কেনা মরিচ ভোক্তার হাতে পৌঁছাতে ব্যয় কত?
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
গ্যাস-বিদ্যুতের সংকটে বিপর্যস্ত জনজীবন
জামাতাকে চোর আখ্যা দিয়ে মারধর আর ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে মামলা!
আড়াইহাজারে মাছের জালে উঠে এলো লুট হওয়া শর্টগান
রোটার‍্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রালের সভাপতি হলেন মোহসিনা আক্তার মোহনা
হারিয়েছে
এমপি’র এক পোস্টেই উত্তাপ ফতুল্লায় বিএনপির রাজনীতিতে!
ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান
আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম: অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের এক ভরসার নাম
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোতে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের বিএনপি নেতার হুমকি
আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক
Next
Prev
প্রচ্ছদ
মোমেন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে

মোমেন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে

প্রকাশিতঃ

রাজধানীর শাহবাগে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমেন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তদন্তের স্বার্থে পরবর্তীতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্তের প্রয়োজন হলে পরবর্তী সময়ে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

কারাগারে পাঠানো আসামিরা হলেন—নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমেন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল এবং হরী সরকার।

আদালতে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাগ থানার মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মসূচির সময় আসামিরা উসকানিমূলক স্লোগান ও মিছিল করেন। এ সময় বাদী বাবুল সরকার, এসডিএফের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এবং জুলাই আন্দোলনের কয়েকজন প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আয়াসসহ কয়েকজন আহত হন। অভিযোগে আরও বলা হয়েছে, আয়াসকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়।

পুলিশ আদালতকে জানিয়েছে, থানা হাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে কিছু তথ্য দিলেও সহযোগী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি। মামলার সুষ্ঠু তদন্ত, অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতার এবং আসামিদের পরিচয় যাচাইয়ের স্বার্থে তাদের কারাগারে রাখা প্রয়োজন। তদন্তের স্বার্থে পরবর্তীতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কয়েক ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তা ফারজানাসহ ছয়জনকে হাসপাতাল থেকে হেফাজতে নিয়ে শাহবাগ থানায় নেওয়া হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!