নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
যেসব আলোচিত ঘটনার মধ্য দিয়ে পার হলো আরও একটি বছর

যেসব আলোচিত ঘটনার মধ্য দিয়ে পার হলো আরও একটি বছর

প্রকাশিতঃ

সংকট আর সংঘাত-সহিংসতায় আরও একটি বছর পার করল বিশ্ব। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা—২০২৫ সালে যুদ্ধ ও বর্বরতার সাক্ষী হয়েছে পৃথিবীর সব প্রান্ত।

চরম মানবিক সংকট আর নৃশংসতার মধ্য দিয়ে আরও একটি বছর পার করেছে গাজাবাসী। ২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনিদের ওপর যে নারকীয় বর্বরতা শুরু হয়েছিল; তা অব্যাহত রয়েছে ২০২৫ সালেও। কাগজে-কলমে গত অক্টোবরে যুদ্ধবিরতি হলেও, এখনো পুরোপুরি হামলা বন্ধ হয়নি উপত্যকাটিতে।

গোটা মধ্যপ্রাচ্যে ২০২৫ সালজুড়ে ছিল অস্থিরতা। গাজার গণ্ডি ছাড়িয়ে একের পর এক দেশ হয়েছে ইসরাইলি আগ্রাসনের শিকার। জুনে ১২ দিনের সংঘাতে ভয়াবহ ক্ষতির শিকার হয় ইরান-ইসরাইল। তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রও। যদিও ভয়াবহ যুদ্ধে রূপ নেওয়ার আগে মার্কিন মধ্যস্ততায় থেমেছে এই সংঘাত।

হিজবুল্লাহ’র সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির পরও ২০২৫ সালে লেবাননে হামলা বন্ধ করেনি তেলআবিব। আগ্রাসন চালিয়েছে ইয়েমেন, কাতার ও সিরিয়ায়।

মধ্যপ্রাচ্য অস্থিতিশীল ছিল অভ্যন্তরীণ সংঘাতেও। বাশার আল আসাদের পতনের পরও বিভিন্ন গোষ্ঠীর সংঘাতের কারণে অশান্ত ছিল সিরিয়া। ইয়েমেনেও চলছে ক্ষমতা দখলের লড়াই।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ স্থায়ী হয়েছে আরও একটি বছর। রাশিয়া ও ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলছে দফায় দফায় বৈঠক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ থামাতে এখনো একমত হতে পারেনি।

যুদ্ধের কারণে ২০২৫ সালেও মানবেতর জীবন যাপন করেছে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। সাড়ে তিনবছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে জর্জরিত সুদান সাক্ষী হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের। ক্ষমতার লড়াইয়ে চলতি বছর চরম ভয়াবহতার সাক্ষী হয়েছে কঙ্গোর উত্তরাঞ্চল। নাইজার, মালি বুরকিনা ফাসোসহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে বছরজুড়ে ছিল বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা।

সংঘাত থেকে বাদ যায়নি দক্ষিণ এশিয়াও। দুই পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের যুদ্ধ থেমেছে ৪ দিনে। প্রতিবেশি আফগানিস্তানের সাথেও একাধিকবার সংঘাতে জড়িয়েছে পাকিস্তান।

আগের বছরের মতোই ২০২৫ সালজুড়ে গৃহযুদ্ধ দেখেছে মিয়ানমার। সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়াও। মহড়া আর হুমকি-ধামকিতে বছরব্যাপী অস্থিরতা ছিল চীন-তাওয়ানের মাঝে। উত্তাপ ছড়িয়েছে উত্তর কোরিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াও।

২০২৪-এর পর ২০২৫ সালেও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে বিভিন্ন দেশ। গ্লোবাল প্রোটেস্ট ট্রাকারের তথ্য, এ বছর  দুর্নীতি, অনিয়ম ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিশ্বের অন্তত ৭০টি দেশে আন্দোলন হয়েছে। যার মধ্যে নেপাল ও বুলগেরিয়াসহ একাধিক দেশে হয় সরকার পতন।

মার্কিন রাজনীতির পালাবদলে ২০১৫-এ আবারও ক্ষমতায় ফিরেই বিশ্বে রীতিমতো শুল্ক যুদ্ধ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। অস্থিতিশীল হয়ে উঠে বিশ্ব অর্থনীতি। দফায় দফায় আলোচনার পর এখনো অনেক দেশের ওপর আরোপিত রয়েছে বড় অংকের মার্কিন শুল্ক।

জলবায়ু পরিবর্তনের জেরে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশ চরম বৈরি আবহাওয়ার কবলে পড়েছে। বছরজুড়েই ছিল ভূমিকম্প, দাবানল আর ঝড়-বন্যার প্রকোপ। যাতে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!