নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের ফলেই এ পরিস্থিতি – পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের ফলেই এ পরিস্থিতি – পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ভারতে বসে শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তরুণদের আবেগে আঘাত লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য বন্ধে বার বার চেষ্টা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা বার বার ভারতকে অনুরোধ করে যাচ্ছি। লিখিতভাবে জানানো হয়েছিল, যার কোনো জবাব এখনো পাইনি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বাড়ি ভাঙা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা অনবরত উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যেটি তরুণ প্রজন্মের আবেগে আঘাত করেছে। সেজন্য এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়। আমরা বার বার ভারতকে অনুরোধ করে যাচ্ছি। লিখিতভাবে জানানো হয়েছিল, যার কোনো জবাব এখনো পাইনি। আজ বৃহস্পতিবার সকালে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে চিঠি দেওয়া হয়েছে। এখন দেখতে হবে সামনে কী হয়, তারপর পরবর্তী করণীয় ঠিক করা হবে।
তিনি বলেন, যদি তিনি (শেখ হাসিনা) এ ধরনের ঘটনা (উসকানিমূলক বক্তব্য প্রদান) থেকে বিরত থাকতেন, তাহলে এই রকম ঘটনা (বাড়ি ভাঙা) হয়তো হতো না। সরকারের পদক্ষেপের বিষয় যেটা সেটা হলো সেনাবাহিনীও সেখানে গেছে। তারা নিবৃত করেছেন। সেটা যাতে আরও ছড়িয়ে যেতে না পারে, নিয়ন্ত্রণ করতে পেরেছেন।
এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার ইঙ্গিত দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দক্ষিণ এশিয়ার একটি দেশের সঙ্গে সম্পর্ক হিসেবেই দেখতে চাই। সিঙ্গেল আউট করে কারও লাভ নেই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল নাগাদ ঢাকা আসতে পারেন। অমীমাংসিত বিষয় নিশ্চয়ই আলাপ হবে, তবে তার ওপর নির্ভর করে সম্পর্ক খারাপ রাখার কোনো মানে নেই।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!