নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ  স্ত্রীকে জীবন্ত মাটি দেওয়ার চেষ্টা।। 

শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ  স্ত্রীকে জীবন্ত মাটি দেওয়ার চেষ্টা।। 

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন  বৃদ্ধ  স্বামী খলিলুর রহমান । ঘটনাটি ঘটেছে  শুক্রবার (০৮ আগস্ট)  বিকেলে  উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া এলাকায় । এ ঘটনার একটি  ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সারা জেলায়  চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে,   ৮০ বছরের বৃদ্ধ মো: খলিলুর রহমানের স্ত্রী মোছাঃ খোরশেদা বেগম (৭০) দীর্ঘ ৭/৮ বছর ধরে অসুস্থ হয়ে  শয্যাশায়ী । একমাত্র স্বামীই তার সেবা যত্ন করে। তাদের এক ছেলে ও এক মেয়ে দেশের বাইরে থাকে। ছেলের বউ ও এক নাতী বাড়িতে থাকলেও তারা বৃদ্ধ খোরশেদা বেগমের কোনো খোঁজ খবর রাখেনা। বৃদ্ধ স্বামীই রান্না – বান্নাসহ যাবতীয় কার্যক্রম করে এবং স্ত্রীর সেবা করছেন। স্ত্রীর চিকিৎসা ও সেবা করতে করতে বৃদ্ধ খলিলুর রহমান হাঁপিয়ে পরেছেন।  ঘটনার দিন শুক্রবার বিকেলে খোরশেদা বেগম বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে টেনে-হিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে গিয়ে কোঁদাল দিয়ে ছোট গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে থাকেন। এ ঘটনাটি তাঁদের নাতি খোকন (১৯) ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তে ই ভাইরাল হলে জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে।

 

এব্যাপারে এলাকাবাসীর অনেকেই  বলেন, মো. খলিলুর রহমানের স্ত্রী মোছাঃ খোরশেদা বেগম দীর্ঘ দিন থেকে অসুস্থ। একমাত্র স্বামীই তার সেবা যত্ন করে। ঘটনার দিন হঠাৎ  উত্তেজিত এমন কাজ করেছেন। তবে কাজটি তিনি ভালো করেন নাই। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার জাহিদ জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘটনার পর ওই বৃদ্ধ পলাতক রয়েছে। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি বৃদ্ধ দীর্ঘ দিন যাবত তার অসুস্থ স্ত্রীকে সেবা যত্নসহ দেখভাল করে আসছেন।  তার স্ত্রীর মল-মুত্র  রাখার জন্য বাড়ির উঠানে একটি গর্ত করে এবং রাগের বশেই তিনি এ কাজটি করেছেন। তার মেয়ের ঘরের নাতী ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। বৃদ্ধ দীর্ঘ দিন যাবত সেবা করতে করতে হাপিয়ে উঠেছেন। তাদের  এক ছেলে ও এক মেয়ে দেশের বাহিরে থাকে। তাদের দেখভালের জন্য লোক নাই। তাদের দেখভালের জন্য কোনো স্বহৃদয়বান ব্যক্তি যদি বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে তাদের জন্য ভালো হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!