এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে শহীদ সবুজ হত্যা মামলার চার্জশিটভূক্ত পলাতক আসামি সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামানের অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সিংগাবরুনা ইউনিয়নবাসীর আয়োজনে শ্রীবরদী-কর্ণঝোড়া সড়কে সিংগাবরুনা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসীর দাবী ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান ফখরুজ্জানান কালু ইউনিয়ন পরিষদে আসে না। এতেকরে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য আব্দুল খালেক মন্ডল, খোরশেদ আলম, মহিলা ইউপি সদস্য জুনিয়া, রাবেয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন মৎস্যজীবি দল সভাপতি উমর ফারুক, সমাজ সেবক আরিফুর রহমান ও কামরুজ্জামান প্রমূখ। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সুমন মিয়া, আফুজল হক ও খুররম মিয়াসহ শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন চেয়ারম্যান ফখরুজ্জামান কালু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অনিয়মের মধ্য দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে নিহত শহীদ সবুজ হত্যার চার্জসীটভূক্ত মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে শ্রীবরদীতে নাশতার মামলা রয়েছে। এলাকাবাসীর দাবী ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান কালু অফিসে আসে না। এতেকরে ইউনিয়নবাসী জন্ম সনদ, পরিচয় পত্রসহ একাধিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন অনুপস্থিত থাকায় সরকারের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা প্রশাসনের কাছে তার অপসারণের জোর দাবী জানাচ্ছি ।




