নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে এজহারভুক্ত আসামি  আ’লীগ নেতা মিন্টু গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদীতে এজহারভুক্ত আসামি  আ’লীগ নেতা মিন্টু গ্রেপ্তার

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর  প্রতিনিধি:

 

শেরপুরের শ্রীবরদীতে    এজহার ভুক্ত  আসামি  আ’লীগ নেতা মিজানুর রহমান মিন্টু (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শ্রীবরদী পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানা পুলিশ। গত ১৭ ডিসেম্বর ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় (মামলা নম্বর-১১) ৪ নং এজহারভুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। মিজানুর রহমান মিন্টু ১৯৮৯ সালে শ্রীবরদী কলেজ শাখার ছাত্রলীগের প্যানেলের সমাজ কল্যাণ সম্পাদক ও ১৯৯১ সালে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আ’লীগের দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন তিনি।

মামলা ও স্থানয়ী সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিন্টু দীর্ঘদিন থেকে আ’লীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। সে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি হিসেবে চাকুরী করেন। ১৯৯৬ সালে আ’লীগ সরকারের আমলে নৌকার মনোনিত এমপি এমএ বারীকে দিয়ে প্রভাব খাটিয়ে ঐ বিদ্যালয়ে অফিস সহকারি হিসেবে চাকুরি নেয় মিন্টু। কিন্তু দলের ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ে না গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে মাসের পর মাস বেতন উত্তোলন করতেন। এমনকি তিনি বিদ্যালয়ের অফিসিয়ালি কোন কাজও করতেন  না। বিদ্যালয়ের কেউ কিছু বললে উল্টো তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নামে-বেনামে অভিযোগ দিয়ে হয়রানির শিকার করতেন। তাই তার ভয়ে তটস্থ ছিলো বিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়াও সে তার নিজস্ব পদ-পদবী ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষের  বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করতো। প্রকৃতপক্ষে  সে একজন পেশাদার অভিযোগকারী ও মামলাবাজ ব্যাক্তি। তা কাজই দলীয় পরিচয় বহন করে মানুষকে বিপদে ফেলে অবৈধভাবে অর্থ উপার্জন করা। এছাড়াও মিন্টু বিভিন্ন সময়ে   ঘাতক দালাল নিমূল কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েও প্রভাব বিস্তার করতো। মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানির বিষয়টি উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ উত্থাপিত হলে সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিগত সময়ে সে চেক জালিয়াতির মামলায় জেল খেঁটেছেন। তার আটকের খবরে হয়রানির শিকার লোকজনের মাঝে স্বস্তি বিরাজ করছে। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় পরিচয় ব্যবহার করে মিন্টু বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের নামে অভিযোগ দিয়ে হয়রানি করতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাতো। তার উপযুক্ত বিচার হওয়া দরকার।

থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় মিন্টু নামে এজহর ভুক্ত এক আ’লীগ নেতাকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!