নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে তালা ভেঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও

শেরপুরের শ্রীবরদীতে তালা ভেঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি

 

শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দাবি আদায়ের আন্দোলনে যখন শিক্ষকরা, তখন বাইরে পরীক্ষার জন্য অপেক্ষারত শিক্ষার্থীরা। এমন সময় বিদ্যালয়টির শ্রেণিকক্ষের তালা ভেঙে পরীক্ষা শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনীষা আহমেদ।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শ্রীবরদী উপজেলার শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শ্রেণী কক্ষের তালা ভেঙ্গে  পরীক্ষা শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার । এসময় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুনজুরুল হক জুয়েল,  সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার  নুরন নবী উপস্থিত ছিলেন।

 

জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ১৯৬টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষকরা কেন্দ্রীয় কর্মসূচির ঘোষিত  তাদের ন্যায্য দাবী আদায়ের জন্য  বুধবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করেছেন। বৃহস্পতিবার সহকারী শিক্ষকরা  উক্ত  কর্মসূচি বাস্তবায়নে  শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রতেকটি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ করে দেয়। এসময় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বাহিরে দারিয়ে থাকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণী কক্ষের তালা ভেঙ্গে প্রধান শিক্ষককে সাথে নিয়ে পরীক্ষা  শুরু করে দেন।  পরে উপজেলা নির্বাহী অফিসার  আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি সহমত  প্রকাশ করেন। তবে দাবি   আদায়ের নামে  পরীক্ষা বন্ধ করে কোমলমতি শিশুদের শিক্ষা জীবন নিয়ে এমন কর্মসূচি পালন করতে নিষেধ করেন এবং প্রশাসনিক প্রদক্ষেপ গ্রহণ করার কথা বলেন। এসময় আন্দোলনরত শিক্ষকরা পরীক্ষা বন্ধ রাখার কর্মসূচি থেকে সরে আসেন।

 

এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ করে দাবি আদায়ের নামে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায়  অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা অভিভাবক মিজান উদ্দিনসহ অনেকেই  বলেন, হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়ায় শিশুরা মানসিক চাপের মধ্যে রয়েছে। শিক্ষকরা এতদিন দাবি জানানোর সময় পাননি।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুনজুরুল হক জুয়েল বলেন, সহকারী শিক্ষকরা তাদের দাবি আদায়ে আন্দোলনে আছেন। তবে তালা ঝুলিয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ করে দাবি আদায় করবে এটা গ্রহণযোগ্য হতে পারেনা। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ স্যারের হস্তক্ষেপে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনীষা আহমেদ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল জরুরি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের অবিলম্বে পরীক্ষায় ফেরার চূড়ান্ত নির্দেশ দিয়েছে। একইসঙ্গে কর্মবিরতি বা শাটডাউন অব্যাহত রেখে বার্ষিক পরীক্ষা বন্ধ করে কোমলমতি শিশুদের

শিক্ষা জীবন নিয়ে এমন কর্মসূচি পালন করতে নিষেধ করেন এবং প্রশাসনিক প্রদক্ষেপ গ্রহণ করার কথা বলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!