এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ উপজেলা পর্যায়ে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীলসমাজ,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগনের সাথে মতবিনিময় সভা করেছেন। ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। এসময় তিনি উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ড ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল শ্রেণিপেশার লোকজনের সহযোগিতা কামনা করেন। সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা জামায়াতের আমীর আজহারুল ইসলাম মিষ্টার, ইসলামী আন্দোলনের শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু, মাসুদুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের মাসিক সভা, উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।




