নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে পুকুর থেকে দুই শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার 

শেরপুরের শ্রীবরদীতে পুকুর থেকে দুই শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার 

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর  প্রতিনিধি

 

নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর শেরপুরের শ্রীবরদীতে দুই শিশু কন্যার বিবস্ত্র লাশ পাওয়া গেছে। বুধবার (১৮ জুন) ভোরে শ্রীবরদী পৌরসভার সীমানা সংলগ্ন ছনকান্দা গ্রামের শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কের পাশে মোস্তফা মিয়ার প্রজেক্টের পুকুর থেকে লাশ দুইটি পাওয়া যায়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। নিহতরা হলো তাতিহাটি ইউনিয়নের তিনানি ছনকান্দা (বেতাল বাড়ী) গ্রামের সেলিম মিয়ার কন্যা সকাল (৭) ও স্বপন মিয়ার কন্যা স্বপ্না (৬)। শিশুদের বিবস্ত্র লাশ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

পরিবারের সদস্য, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার পর বাড়ি থেকে থেকে বের হয় শিশু সকাল ও স্বপ্না। সকালের মা বেলা বেগম পার্শ্ববর্তী গুচ্ছগ্রামে কাঁথা সেলাই এর কাজ করতো। পরিবারে লোকজন ধারণা করেছে সকাল তার বান্ধবী স্বপ্নাকে নিয়ে মায়ের কাছে গেছে। কিন্তু অনেক খোঁজাখুজি করেও তাদের আর পাওয়া যায়নি। খোঁজে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন সন্ধান চেয়ে মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় মাইকিং করে। পরে বাড়ির পাশের বটতলা বাজারের একটি দোকনের সিসিটিভি ফুটেজে তাদেরকে মঙ্গলবার দুপুর ১২.২৫ মিনিটের দিকে বাজার পার হতে দেখা য়ায়। তাদের পড়নে জামা, পায়জামা ও মাথায় হিজাব ছিলা। কিন্তু তাদের লাশ পাওয়া য়ায় বিবস্ত্র অবস্থায়। রিপোর্ট লেখা পর্যন্ত পুকুরের আশে পাশে কোথায়ও তাদের পড়নের জামা কাপড় খোঁজে পায়নি পুলিশ ও এলাকাবাসী। এঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। মৃত স্বপ্না’র পিতা স্বপন মিয়া বলেন, আমার মেয়ে মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়। কিন্তু তাকে আর খোঁজে পায়নি। বুধবার ভোরে পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। কিন্তু তার পড়নের কাপড় পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, সকালে খবর পায় শিশু দুইটির লাশ পুকুরে ভাসছে। পরে পুলিশে খবর দেয়। তাতিহাটি ইউনিয়নের বিট অফিসার এসআই আজিজুল হক বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশু দুইটির লাশ উদ্ধার করি। তাদের পড়নে কোন কাপড় ছিলো না।

থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। পুলিশ লাশ উদ্ধার করেছে। তাদর পড়নে কোন কাপড় ছিলো না। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নালিতাবাড়ি সার্কেলের সহকারি পুলিশ সুপার আফসান আল আলম।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!