এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (০৬ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় উপজেলা বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি আমার চা-চক্রের বক্তব্যের একটি অংশ উদ্দেশ্য প্রনোদিতভাবে Rahman Atayur ফেসবুক আইডি থেকে এডিটের মাধ্যমে বিক্রিত করে আমার বিরুদ্ধে বিভ্রান্তি ও মানহানিকর এবং রাজনৈতিকভাবে কুৎসা অপপ্রচার চালানো হচ্ছে । যা সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত এবং বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। আমাকে কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংস্কারের শত্রু, গণহত্যাকারীদের দোসর অথবা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা সম্পূর্ণ অসত্য, বিদ্বেষপ্রসূত এবং প্রচলিত আইন অনুযায়ী সরাসরি মানহানিকর ও শাস্তিযোগ্য অপরাধের শামিল।
তিনি আরো বলেন, গণতন্ত্র জনগনের ভোটাধিকার, সংবিধান এবং আইনের শাসনের প্রশ্নে বিএনপি অতীতেও আপোষহীন ছিলো বর্তমানেও আছে এবং ভবিষ্যতে ও থাকবে। এই নীতিগত অবস্থান থেকে বিএনপি কখনো বিচ্যূত হয়নি এবং হবেও না। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সদস্য সচিব সোহানুর রহমান সোহান, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল আল মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




