এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বিলে মাছ ধরতে গিয়ে বিশ্বজিৎ দাস (৪৫) নামে এক টিভি ম্যাকানিকের আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) উপজেলার জলকেশর রায় (মিরকি) বিলে হুইল বরশি দিয়ে মাছ ধরতে গেলে তার মৃত্যু হয়। সে শ্রীবরদী পৌরসভার পশ্চিম বাজার মহল্লার মৃত লালু দাসের ছেলে। প্রত্যক্ষদর্শির অনেকের ধারণা সে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ সোমবার সকাল ১১ টার দিকে হুইল বড়শি নিয়ে বাসা থেকে বের হয়ে যায় মাছ শিকারের উদ্দেশ্যে। পেশায় সে একজন টিভি ম্যাকানিক। মাছ শিকার তার নেশা। তার মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে মিরকি বিলের পশ্চিম প্রান্তে বনপাড়া সংলগ্ন স্থানে সে হুইল বড়শি দিয়ে মাছ শিকার করার কোনো এক সময় মারা যায়। ধান ক্ষেতে কাজ করার সময় স্থানীয় কয়েক জন কৃষক তাকে পানিতে ভাসতে দেখে। পরে তাকে পানি থেকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে আসে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




