নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

শেরপুরের শ্রীবরদীতে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

প্রকাশিতঃ
এজেএম আহছানুজ্জামান ফিরোজ শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইখলাছুর রহমান লিটনের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা,  বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ২৬ আগষ্ট  সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আইনশৃংখলা বাহিনী যখন আইন-শৃংখলা রক্ষায় হিমশিম খাচ্ছে, ঠিক তখনি আমরা হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহাড়া দিয়েছি।
শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীর নির্দেশে শ্রীবরদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা তৃনমুলের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট ও সংখালঘুদের সম্পদ বিনষ্টের হাত থেকে রক্ষা করেছি। আমার দীর্ঘ রাজনৈতিক অর্জনকে বিনষ্ট করতে একটি বিশেষ মহল www.dailynewsbd.online  নিউজ পোর্টালে ” আমার বিরুদ্ধে “হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ” শিরোনামে ভুয়া ও মিথ্যা খবর প্রকাশ করে। এই খবরে আমি এবং আমার অভিভাবক সংগঠন উপজেলা বিএনপির সুনাম ক্ষুন্ন হয়েছে।
উক্ত অভিযোগের সত্যতার ব্যাপারে আমার কোন বক্তব্য নেয়া হয়নি। এমনকি যাদের সম্পদ বিনষ্টের কথা বলা হয়েছে তাদেরও কোন বক্তব্য প্রকাশ করা হয়নি। মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে সম্মান ক্ষুন্ন করার ওই খবরের তীব্র  প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত থেকে উল্লেখিত শিরোনামে খবরের তীব্র প্রতিবাদ জানান, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শহর বিএনপি সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক ও পৌর কমিশনার আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এসএম সোহান,  উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, শহর যুবদলের আহবায়ক আমিনুল তানজিল মিষ্টার প্রমূখ। এ সময় উপজেলা বিএনপি ও যুবদল সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!