নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে সংখ্যালঘুদের উপর হামলার গুজব : প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরের শ্রীবরদীতে সংখ্যালঘুদের উপর হামলার গুজব : প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ
এজেএম আহছানুজ্জামান ফিরোজ
শেরপুরের শ্রীবরদীতে সংখ্যালঘুদের উপর হামলার গুজব তুলেছে এক সংখ্যালঘু। গত ৫ আগস্ট একটি মেসেঞ্জার গ্রুপে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের শ্রীবরদী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি লিটন প্রসাদ রায় ঐ অভিযোগ করেন। এঘটনায় শ্রীবরদীতে চাঞ্চল্য বিরাজ করেছে। এনিয়ে শ্রীবরদী পৌর শহরের সকল সংখ্যালঘু নেতৃবৃন্দ অভিযোগকারীকে সাথে নিয়ে শুক্রবার (৯ আগস্ট) রাতে পৌর বাজারের রাধাগোবিন্দ মন্দিরে সংবাদ সম্মেলন করেন। এসময় অভিযোগকারী লিটন প্রসাদ রায় তাঁর ভুল স্বীকার করেন। তিনি বলেন, সেদিন আমি আতঙ্কিত হয়ে গ্রুপে লিখেছিলাম। এটা ঠিক হয়নি।
জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল দেখে লিটন প্রসাদ রায় তাদের সংগঠনের মেসেঞ্জার গ্রুপে নেতৃবৃন্দের কাছে মিথ্যা অভিযোগ করেন। এসময় তিনি লিখেন, “আমাদের শ্রীবরদীর অবস্থা অনেক খারাপ, আমার উপরে অ্যাটাক করেছে, আমি এক নির্বাচন কমিশনের বাসায় আছি, আমার বাসার অবস্থা বেশি ভালো না, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন”। বিষয়টি তাঁরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের অবগত করলে ৫ আগস্টে শ্রীবরদী উপজেলার যুব ঐক্য পরিষদের সভাপতির বাসায় হামলা, ভাংচুর ও লুটপাট উল্লেখ করে লিখিত প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তীতে বিষয়টি শ্রীবরদীর হিন্দু নেতৃবৃন্দ অবগত হলে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা
পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত কুমার দত্ত পিন্টু। তিনি বলেন, আমরা শ্রীবরদীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের লোকজন একসঙ্গে মিলে মিশে  চলাফেরা করছি।  এখন পর্যন্ত শ্রীবরদীতে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। এসময় সহ সভাপতি শম্ভু সাহা, তাপস রায়, রতন সাহা, কাকন সোম, রবী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!