শেরপুর প্রতিনিধি
অনলাইন পোর্টাল ‘শ্যামল বাংলা টুয়েন্টিফোর ডটকম’ এ সংবাদ প্রকাশের জেরে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে শোকজ করা হয়েছে। গত ০২ জানুয়ারী ২০২৬ ইং তারিখে অনলাইন সংবাদ মাধ্যম ‘শ্যামল বাংলা টুয়েন্টিফোর ডটকম’ এ ‘খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনে শ্রীবরদীতে প্রাথমিক শিক্ষা অফিসের উদাসীনতা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পরপরই দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চ.দা) মোহাম্মদ মনজুরুল হক জুয়েল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।




