নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের  শ্রীবরদীতে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

শেরপুরের  শ্রীবরদীতে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,   শেরপুর  প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ভায়াডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি ও নিরাপত্তা কমিটির আয়োজনে ভায়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ব্যবাসয়ীরা। মানবববন্ধনে বক্তব্য রাখেন, ভায়াডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বাজার নিরাপত্তা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, দুলাল মেম্বার, আহত ব্যবসায়ী মোবারক হোসেন মোবা প্রমুখ। এসময় বক্তারা বলেন, ভায়াডাঙ্গা বাজারের চাঁদাবাজি, চুরি, জুয়ার পাশাপশি মাদকের ব্যবহার বেড়ে গেছে। কয়েকদিন আগে রানা নামে এক মাদকসেবি বাজারের ব্যবসায়ী মোবারক হোসেনের নিকট থেকে চাঁদা দাবি করে। টাকা না পেয়ে ঐ ব্যবসায়ীকে মেরে হাত ভেঙ্গে দেয়। এছাড়াও প্রায়ই বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে। তাই সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা। আহত ব্যবসায়ী মোবারাক হোসেন মোবা বলেন, চাঁদা না দেওয়ার অপরাধে রানা আমাকে মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে। আমি থানায় একটি অভিযোগ দিয়েছি। এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে রানাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এসময় ভায়াডাঙ্গা বাজারের সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মানববন্ধনে অংশগ্রহণ করে প্রতিবাদ করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!