নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে হাজতে গিয়েও বেতন ভাতা উত্তোলন করছেন অফিস সহকারী মিন্টু

শেরপুরের শ্রীবরদীতে হাজতে গিয়েও বেতন ভাতা উত্তোলন করছেন অফিস সহকারী মিন্টু

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter
শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে হাজতে থাকাকালীন সময়ে বেতন ভাতা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। হাজতবাসের সময়ে বেতনে স্বাক্ষর করে বেতন উত্তোলনের চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ে। এ নিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন মো.মাসুদুর রহমান ওরফে লাজু তালুকদার।
মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. মিজানুর রহমান মিন্টু ওরফে এমআরটি মিন্টু ও তার স্ত্রী মিনারা বেগম সাতানী শ্রীবরদী মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. মাসুদুর রহমান লাজু তালুকদারের কাছে জমি বিক্রির কথা বলে ১২ লক্ষ টাকা নেন। কিন্তু জমি রেজিস্ট্রি দলিল করে না দিয়ে পুরো টাকা আত্নসাৎ করেন এমআরটি মিন্টু। এ ঘটনায় মো. মাসুদুর রহমান বাদি হয়ে টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. মিজানুর রহমান মিন্টুসহ ৪ জনের বিরুদ্ধে শেরপুরের সিআর আমলী আদালতে মামলা করেন। মামলা নং-৫৭/২০২০, বর্তমান সি.আর ৫৫/২০২২। উক্ত মামলায় টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো: মিজানুর রহমান মিন্টু ২০২৩ সালের ২ মার্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। ৯ দিন এমআরটি মিন্টু কারাগারে হাজতবাস করে জামিনে মুক্তি পেলেও মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
চাকুরি বিধিমালা অনুযায়ী কর্মকর্তা/কর্মচারী হাজতবাস হলে সাময়িক বরখাস্ত হবেন এবং মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোষ ভাতা পাবেন।  কিন্ত এ ক্ষেত্রে তাকে বহিস্কার না করে হাজতবাসের সময়সহ নিয়মিত বেতন ভাতা প্রদান করে আসছে কর্তৃপক্ষ।
অভিযোগকারী মো.  মাসুদুর রহমান লাজু তালুকদার জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালসহ মো: মিজানুর রহমান মিন্টুর নামে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, হাজতে থাকাকালীন একজন মানুষ কিভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে বেতন ভাতায় স্বাক্ষর করেন তা বোধগম্য নয়।
এ ব্যাপারে টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো: মিজানুর রহমান মিন্টু তাঁর বিরুদ্ধে করা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সরকারি চাকুরিজীবীদের জন্য ফৌজদারী মামলায় হাজতে গেলে বরখাস্তের বিধান রয়েছে। কিন্তু বেসরকারি স্কুলের কোন কর্মচারী ফৌজদারী মামলায় হাজতে গেলে তাঁকে বরখাস্তের বিষয়ে সরকারের কোন নির্দেশনা নেই বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোববার বিকেলে বলেন, ওই সময় বিদ্যালয়ের এডহক কমিটি ছিল। ফলে অফিস সহকারী মিজানুর রহমান মিন্টুর বিষয়টি সেভাবে ‘তলিয়ে’ দেখা হয়নি। মানবিক কারণে তাঁকে বেতন প্রদান করা হয়েছে। হাজতবাসকালে তাঁর অনুপস্থিতির সময়টি সিএল বা নৈমিত্তিক ছুটি হিসেবে গণ্য করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো: রেজুয়ান বলেন, অভিযোগকারী  মো.মাসুদুর রহমান লাজু তালুকদার জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছেন। তাঁর কোন অনুলিপি তিনি (ডিইও) পাননি। যেহেতু অভিযোগকারী ডিসি মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছেন ফলে তিনিই (ডিসি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
অপরদিকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান মিন্টুর বিরুদ্ধে একটি দীর্ঘ অভিযোগ তিনি পেয়েছেন। এটি পড়ে দেখা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!