আহ্বায়ক: আব্দুর রহিম দুলাল ,সদস্য সচিব: আব্দুল্লাহ আল মামুন দুলাল
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) শ্রীবরদী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) বিকাল ৫ টার দিকে শেরপুর জেলা বারের কনফারেন্স রুমে শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) শ্রীবরদী উপজেলা শাখায় আব্দুর রহিম দুলালকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল মামুন দুলালকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।
এছাড়া শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট শ্রীবরদী পৌর শাখার আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। পৌর শাখা কমিটির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল এবং সদস্য সচিব এস.এম সোহান।




