নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদী উপজেলার জনপ্রতিনিধিগনের সাথে নবনির্বাচিত এমপি মাহমুদুল হক রুবেল’র মতবিনিময়

শেরপুরের শ্রীবরদী উপজেলার জনপ্রতিনিধিগনের সাথে নবনির্বাচিত এমপি মাহমুদুল হক রুবেল’র মতবিনিময়

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি

শেরপুর -৩ ( শ্রীবরদী – ঝিনাইগাতী)  আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিগনের সাথে মতবিনিময় করেছেন। ১৯ এপ্রিল রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর -৩ আসনের এমপি মাহমুদুল হক রুবেল।

এসময় তিনি উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিকট শ্রীবরদী উপজেলার  উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন শেরপুরের শ্রীবরদী উপজেলা পিছিয়ে থাকা একটি অবহেলিত উপজেলা। উন্নয়নের দিক দিয়ে এই উপজেলা অনেক পিছিয়ে রয়েছে। আমি এই পিছিয়ে পরা উপজেলাকে উন্নয়ন করতে চাই। এইজন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।  এখানে পাহাড়ি জনপদের  মানুষের সাথে হাতির  দ্বন্দ্ব নিরসন করা প্রয়োজন। শ্রীবরদীতে মাদক একটি বড় সমস্যা। শ্রীবরদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে শ্রীবরদী সরকারি কলেজের পার্শ্ববর্তী এলাকায়, কর্ণঝোড়া বাজারে সন্ধার পরে  মাদকের রমরমা ব্যবসায়ের অভিযোগ রয়েছে। কাজেই যারা মাদক সেবন করে তাদেরকে আটক করে মাদক বন্ধ করা যাবেনা,  মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বালিজুড়ি খারামোরা ব্রীজ, অবহেলিত রাস্তা- ঘাট, ছোট বড় ব্রীজ – কালভার্ট, অবকাঠামো উন্নয়নসহ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার কথা বলেন। এইজন্য তিনি সকল শ্রেণী – পেশার মানুষের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে  মতবিনিময় সভায়  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। উপজেলার বিভিন্ন সমস্যা ও সার্বিক উন্নয়নের বিষয়ে উল্লেখ করে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার . এ এস এম মফিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান,  উপজেলা পরিকল্পনা কর্মকর্তা আমির হোসেন,  তাতিহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো:  হাসিব- উল – আহসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আবদুল করিম, প্রেসক্লাব শ্রীবরদীর সহ সভাপতি রমেশ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলীম কবির বাবুসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,  উপজেলা এবং  পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!