আহ্বায়ক: ফজলুল হক চৌধুরী অকুল ,সদস্য সচিব: এস. এম সোহান
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) শ্রীবরদী পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) বিকাল ৫ টার দিকে শেরপুর জেলা বারের কনফারেন্স রুমে শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) শ্রীবরদী পৌর শাখায় ফজলুল হক চৌধুরী অকুল কে আহ্বায়ক ও এস. এম সোহান কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুজ্জামান খোকন।
এছাড়া শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট শ্রীবরদী উপজেলা শাখার আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। শ্রীবরদী উপজেলা শাখা কমিটির আহ্বায়ক আবদুর রহিম দুলাল এবং সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন দুলাল ।




