নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
মাদক-চুরি ও ছিনতাইকারীদের হোতা সৌরভ এখন এমপি পুত্রের রাইট হ্যান্ড!
মাদক শুধু তোমাকে না পরিবার ও সমাজকেও ধবংস করে -সদর ইউএনও
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ম্যানেজ’ করে নদী খেকো রতন-সেলিম চক্রের তাণ্ডব!
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান

শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি

 

শেরপুরে আগুনে একটি প্রাইভেটকারসহ চারটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। ১৯ জুলাই  রোববার বিকেলে শহরের থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একটি বাস কাউন্টার, দুটি ফুলের দোকান, একটি ডেন্টাল ক্লিনিক ও একটি প্রাইভেটকার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে আগুন দ্রুত পাশের প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রেড ক্রিসেন্টের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী লিটন মিয়া বলেন, ‘আমি দেখি কাউন্টারের পেছনে আগুন জ্বলছে। পরে কাছে গিয়ে দেখি প্রাইভেটকারের সামনের অংশে আগুন। এরপর আশপাশের লোকজনকে নিয়ে বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসে খবর দিই।

স্থানীয় বাসিন্দা বাপ্পী বলেন, ‘আগুনের ধোঁয়া দেখে দৌড়ে এসে দেখি প্রাইভেটকারের সামনের অংশে আগুন জ্বলছে। তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বলতে পারছি না। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুনের সূত্রপাত বাস কাউন্টার থেকে হতে পারে। তবে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!