এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি সোমবার অফিসার্স ক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও শ্রীবরদী অফিসার্স ক্লাবের আয়োজনে বিজয় দিবস টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মনীষা আহমেদ। দৈবাচয়ন প্রক্রিয়ায় অফিসার্স ক্লাবের আগ্রহী খেলোয়াড়দের মাঝে জুটি নির্ধারিত হয়। প্রত্যেক জুটির মাঝে পারস্পরিক খেলা হয়। ১৬ ডিসেম্বর রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোশারফ হোসেন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান সিনহা জুটি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শশাংক শেখর ঘোষ ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান জুটিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত টুর্নামেন্ট পরিচালনায় আহব্বায়কের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান আকন্দ। ৫ জানুয়ারি ২০২৬ খ্রীস্টাব্দে অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে বিজয়ী, বিজিত ও অংশগ্রহনকারী সকলের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরবর্তীতে আরও ইনডোর গেইমস অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।




