নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে-ধর্মমন্ত্রী

সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে-ধর্মমন্ত্রী

প্রকাশিতঃ

আক্রামুজ্জামান আশিক, জামালপুর প্রতিনিধি ॥ ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন,ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা। সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশের সকল জনগণের উন্নত জীবনযাপন নিশ্চিতকরণের লক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। জন কল্যানে কাজ করতেই সরকার নাগরিকদের বিভিন্ন ধরনের ভাতা প্রদানের কার্যক্রম চালু করেছে। জনগণকে ভালো রাখাই শেখ হাসিনা সরকারের প্রধান লক্ষ্য।
জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বরণ ও সাবেক চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,দেশ স্বাধীন হয়েছে বলেই আজকে সকল উচ্চপদে বাঙালিরা অবস্থান নিয়েছেন। আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা এখন পাকিস্তান থেকে অনেক এগিয়ে গেছি। একটি যুদ্ধ বিধ্বস্থ দেশ গড়ে তোলা কম কথা নয় কিন্তু স্বাধীনতার পর পরই জাতির পিতা আমাদের একটি সংবিধান দিয়ে যান। তাই জনগনের কল্যানে সততার সাথে সকল প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সেবা প্রদানের আহবান জানান।
উপজেলা প্রশাসন আয়োজনে(৭ জুলাই) রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ আঃ সালাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুল নাসের বাবুল,অফিসার ইনচার্জ সুমন তালুকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ বিএসসি,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান, অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন চৌধুরী, ইফতেখার আলম বাবুল, আব্দুল ছালাম,আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসন কর্মকর্তা, সাংবাদিক বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সুধীজনরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!