নারায়ণগঞ্জ শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
টিপু’র মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী,শংকা নেতাকর্মীদের
লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি?
তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার
সোনারগাঁয়ে চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা
জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড
ইসলামপুরে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা
সোনারগাঁয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২
৫ লাখ টাকা না দিলে দোসর বানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরিয়ে দেয়ার হুমকী ছাত্রদলের রোমানের!!
লক্ষীনারায়ণ দূর্গা মন্দির দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও সওজের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জে পাইপগান ও দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল!
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ: রয়টার্স
আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা দর্জি সেলিমের শেল্টারে ৩ সহোদরের রমরমা মাদক ব্যবসা
মাদকবিরোধী অভিযানে ধরা পড়ে না বিহারি কলোনির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা
জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়তো ঋণে
“বিদ্রোহী” চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম : সদর ইউএনও
রূপগঞ্জে উন্নয়নকাজে কোটি টাকার চেক বিতরণ
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ আটক-২৩
রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ
সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা,,আটক-৩০
সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
ফতুল্লায় জেন্ডার সংবেদনশীল গনমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লায় বিদেশী হুইস্কিসহ কৃষকদলের সেক্রেটারী গ্রেফতার!
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান
Next
Prev
প্রচ্ছদ
সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

প্রকাশিতঃ

জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI), ধর্মীয় উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্যরা। সম্প্রতি গ্রেফতার হওয়া এক উগ্রবাদী সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র বলছে, বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এই শঙ্কার কথা জানানো হয়। কিন্তু এ চিঠির বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা স্বীকার করেনি। তবে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা চিঠির সত্যতার বিষয়ে যুগান্তরকে নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেফতার নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ ওরফে সামী ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ নিয়মিত যোগাযোগ রাখছিলেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত দুই সদস্যের সঙ্গে। তাদের এই যোগসাজশের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল স্থানে নাশকতা চালানো। চিঠিতে আরও উল্লেখ করা হয়, উগ্রবাদীরা জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ চত্বরের মতো স্থানে বোমা বিস্ফোরণ বা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তাদের থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য এই চক্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

এই হুমকির পরিপ্রেক্ষিতে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বৃদ্ধি এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনার অনুলিপি র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, সব রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে জনসমাগমস্থলে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!