নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সারা দেশে ব্যাপক হামলা ভাঙচুর আগুন

সারা দেশে ব্যাপক হামলা ভাঙচুর আগুন

প্রকাশিতঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে গতকাল সোমবার ঢাকাসহ সারা দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা, আওয়ামী লীগের অফিস ও এমপি-মন্ত্রী-নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা।

প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেস কমপ্লেক্সে গতকাল সোমবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রধান বিচারপতির বাসভবন রাজধানীর ১৯ হেয়ার রোডে এবং জাজেস কমপ্লেক্সের অবস্থান কাকরাইলে।

ঢাকার গুলিস্তানে গতকাল পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যালয়, সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবন এবং রাউজানের আওয়ামী লীগের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাসভবনে গতকাল হামলার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া নগরের কোতোয়ালি, ইপিজেড, সদরঘাট, চান্দগাঁও, বন্দর, পতেঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে কোতোয়ালি ও ইপিজেড থানায় ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে।

ঝালকাঠিতে আমুর বাসায় আগুন

ঝালকাঠিতে গতকাল সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ আওয়ামী লীগ নেতাদের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

কুমিল্লায় এলজিআরডি মন্ত্রী এমপিদের বাড়িতে আগুন

কুমিল্লা জেলার মনোহরগঞ্জের পোমগাঁও গ্রামে গতকাল স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নগরীর মুন্সেফবাড়ি এলাকায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

বরগুনায় বিভিন্ন স্থানে আগুন

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপজেলা পরিষদের সামনের বাসভবনে গতকাল আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীরের ব্যক্তিগত অফিস, বরগুনা-১ আসনের এমপি গোলাম সরোয়ার টুকুর কার্যালয় ও জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ধামরাইয়ে থানা, ইউএনওর বাসভবনে হামলা

বিক্ষুব্ধ জনতা ঢাকার ধামরাই থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, পৌরসভা, আনসার-ভিডিপি অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

নাটোরে প্রতিমন্ত্রীর বাসভবনে হামলা

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাসভবনে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।

কক্সবাজারে এমপির বাড়িতে হামলা

কক্সবাজারের চারটি সংসদীয় আসনের বর্তমান ও সাবেক এমপিদের বাসা, অফিসসহ জেলা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরায় পুলিশ সুপারের বাসভবন, থানায় হামলা

বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ অফিস, মুক্তিযোদ্ধা সংসদ, একজন সাবেক ও বর্তমান সংসদ সদস্যের বাড়ি, আওয়ামী লীগ নেতার বাড়িতে গতকাল ভাঙচুর ও লুটপাট করে অগ্নিসংযোগ করেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!