নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে ১০ লাখ টাকার চাঁদা না পেয়ে পার্ক মালিককে হত্যা চেষ্টা!

সোনারগাঁয়ে ১০ লাখ টাকার চাঁদা না পেয়ে পার্ক মালিককে হত্যা চেষ্টা!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হইচই নামক একটি পার্ক থেকে ১০ লাখ টাকার চাঁদা না পেয়ে পার্ক মালিককে হত্যার চেষ্টা করে সোনারগাঁ বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিম সমর্থিত যুবদল নেতা শাহাদাত বাহিনী।

গত ২৮ মে বুধবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জর ফেরীঘাট এলাকায় ঘটে এ ঘটনা।

ভুক্তভোগী সোনারগাঁ থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, শম্ভুপুরা ইউনিয়নের যুগ্ম আহবায়ক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন মাতাবর মুন্সি। তাকে উদ্বার করে ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, হইচই পার্কের জন্য সোনারগাঁ বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিম সমর্থিত শাহাদাত বাহিনী ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে এর প্রতিবাদ করায় পার্কের মালিক মতিন মাতাবর মুন্সির মালয়েশিয়া প্রবাসী ছেলেকে মারতে যায়। এঘটনায় মতিন মাতাবর মুন্সি বাঁধা দেওয়ায় তাকে প্রানে মেরে ফেলার উদ্দেশ্যে একটি হাইস ভর্তি ১৫/১৬ জনের একটি গ্রুপ চরকিশোরগঞ্জ এলাকার গজারিয়া ফেরিঘাট সংলগ্ন হইচই পার্কে আসে। পার্ক ও পার্কের মালিক মতিনের উপর হামলা চালায়। এসময় মতিনকে হাতুরি ও লোহার পাইপ দিয়ে মাথায়, হাতে ও পায়ে গুরুতর আঘাত করে অস্ত্র দিয়ে গুলার করার চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায় তখন মতিনকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরকিশোরগঞ্জ। এই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত জুলাই আন্দোলনের পর থেকে সোনারগাঁ বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিম সমর্থিত যুবদল নেতা শাহাদাৎ প্রধান বাহিনীর সাথে সোনারগাঁ বিএনপির আহবায়ক আজাহারুল ইসলাম মান্নান সমর্থিত মতিন মাতাবর মুন্সির সাথে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে দফায় দফায় চরকিশোরগঞ্জ এলাকায় কয়েক দফায় সংঘর্ষ এর ঘটনা ঘটে। আর তারমধ্য হইচই পার্কটি মান্নান সমর্থিত মতিন কিনলে প্রতিনিয়ত রেজাউল সমর্থিত শাহাদাত বাহিনী পার্কে চাঁদা দাবী করে আসছিলো এবং ১ লক্ষ টাকা ইতিমধ্যে চাঁদাও নেয়।

ভুক্তভোগী মতিন মাতাবর মুন্সি সংবাদ মাধ্যমকে জানায়, গত বছর আমি হইচই নামক একটি পার্ক ৬০ লক্ষ টাকা দিয়ে কিনছি। কিন্ত গত ৮ মাস ধরে রেজাউল করিম সমর্থিত শাহাদাত বাহিনীরা আমাকে ঠিক মত চালাতে দিচ্ছে না। খালি চাঁদা চায়। এর আগেও তাদের এক লক্ষ টাকা চাঁদা দিছি। আজকে সকালে আবার ১০ লক্ষ টাকা চাঁদা চাইছে। আমি চাঁদা না দিলে পার্ক খুলতে দিবে না। আমার ছেলে এর বাঁধা দেওয়ায় তাকে মারার উদ্দেশ্যে একটি হাইস দিয়ে ১৫/১৬ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে আসে। আমি আমর ছেলেকে সেখান থেকে সরিয়ে দিই। তাই ওরা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী জামিনে বের হওয়া ওমর ফারুক সহ বাবু, ইমন, শহিদ, মহিন, শাওন, সোহাগ সহ আরও ১৫/১৬ জন আমার উপর হামলা চালায়। এই ওমর ফারুকের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, খুন সহ একাধিক মামলা আছে।

তিনি আরও ওরা হচ্ছে রেজাউল করিম সমর্থিত গ্রুপ। আমি যাতে মান্নান গ্রুপের বিএনপি না করতে পারি তার উদ্দেশ্যেই ওরা আমার পার্ক থেকে নিয়মিত চাঁদা দাবী করে আসতাছে। আমি ও আমার ছেলে দিতে অস্বীকার জানালে আজকে ওরা আমাদের উপর হামলা চালায়। ওরা আরো কয়েকবার আমার কাছ থেকে চাঁদা নিছে। প্রতিদিন আমার পার্কে গিয়ে পার্কের সমস্ত টাকা নিয়ে আসে।

অন্যদিকে সোনারগাঁ থানায় একই দিন মতিন মাতাবর মুন্সির বিরুদ্ধে চরকিশোরগঞ্জের বলাৎকার করার চেষ্টায় মোঃআরিফ নামে এক বালক একটি অভিযোগ দায়ের করে। খানপুর হাসপাতালে চিকিৎসাধীন মতিন মুন্সির পক্ষ থেকেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, হইচই পার্ক এর জায়গাটি মতিন মাতবর মুন্সির চাচার। বিগত আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ ও বিএনপি মিলে এই পার্কটি দেয়। কিন্ত আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালালে হইচই পার্কটি ক্রয় করে মতিন মাতবর মুন্সি ৬০ লক্ষ টাকা দিয়ে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!