নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরালেই কী পরিস্থিতির পরিবর্তন হবে, কী বলছেন রাজনীতিবিদরা

স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরালেই কী পরিস্থিতির পরিবর্তন হবে, কী বলছেন রাজনীতিবিদরা

প্রকাশিতঃ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি ঘটে। চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, হত্যা, ধর্ষণ, মব জাস্টিসসহ বিভিন্ন অপরাধের মাত্রা ক্রমশ বেড়েছে। যদিও এসব ঘটনার সঙ্গে জড়িতদের অনেককেই আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারপরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী নিয়ন্ত্রণ নিতে সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

অভিযোগ রয়েছে, এসব অরাজকতার সঙ্গে জড়িতদের বেশিরভাগই পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। তবে অনেক জায়গায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছে। যদিও এমন অভিযোগ উঠায় বেশ কিছু নেতাকে দল থেকে বহিষ্কারও করেছে দলটি। অপরদিকে, কমবেশি জামায়াতের বিরুদ্ধেও ফ্যাসিস্টদের দোসরদের শেল্টার দেওয়ার অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতির মাঝেই কয়েকদিন ধরে দেশে ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সংখ্যা ফের বেড়ে গেছে। যার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়ার দাবিটি নতুন করে আবারও সামনে এসেছে। রাজনীতিকদের অনেকে মনে করছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জন্যই এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এসবের দায় নিয়ে তাকে পদত্যাগ করা উচিৎ। তবে এই দাবি মানতে নারাজ অন্তর্বর্তী সরকারসহ বেশ কিছু রাজনীতিক দলও।

তারা বলছেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে। সরকারকে এসব ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে কোনো সমাধান আসবে না।

যদিও এর আগে ছাত্র-শিক্ষকসহ নানা পেশার মানুষের বিভিন্ন সংগঠনের পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নেওয়াদেরও অনেকে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন।

দেশে সেনা-পুলিশসহ বিভিন্ন বাহিনীর যৌথ অভিযানের এক মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সেভাবে হয়নি; বরং সাধারণ নাগরিকের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

ফলে সরকারও পরিস্থিতিটাকে একেবারে নাকচ করে দিতে পারছে না। তাদের দিক থেকে বার বার কঠোর হওয়ার কথা বলা হচ্ছে। সরকারের এমন সব কথায়ও মানুষ আস্থায় নিতে পারছে না বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন।

তারা বলছেন, মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা ঠেকানোসহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাত মাসে তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। সেকারণে সামাজিক নৈরাজ্যের বিস্তৃতি ঘটেছে।

রাজনীতিকদেরও অনেকে মনে করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতির দায় এড়াতে পারেন না।

অন্যতম প্রধান দল বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যদি ঢেলে সাজাতে চায়, তা বিবেচনা করা যেতে পারে।

তবে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থী বিভিন্ন দল ভিন্ন অবস্থান নিচ্ছে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর পক্ষে নয়।

দলগুলোর মতপার্থক্য কোথায়

এখনো পর্যন্ত সবকটি সক্রিয় রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ব্যাপারে কোনো দলেরই দ্বিমত নেই। তবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর বিভিন্ন পক্ষের দাবির ব্যাপারে দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে।

কোনো কোনো দল স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করছে। আবার কোনো কোনো দল বলছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়।

বিএনপি নেতারা মনে করেন, পরিস্থিতি সামলাতে অপরাধীদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ দৃশ্যমান করতে হবে। একইসঙ্গে প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন আনতে চাইলে, সেটাও বিবেচনা করা যেতে পারে।

দলটির মিত্রদের কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির পক্ষে সরাসরি অবস্থান তুলে ধরছে।

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবির যৌক্তিকতা আছে। কারণ তিনি মনে করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরিস্থিতির দায় এড়াতে পারেন না।

এ ধরনের অবস্থানের ক্ষেত্রে বাস্তবতাকে বিবেচনায় নেওয়ার কথা উল্লেখ করা হচ্ছে। বলা হচ্ছে, ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জন্যই বোঝা হয়ে দাঁড়িয়েছেন।

এখন রোজার মধ্যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ কোনো কোনো ক্ষেত্রে সরকার সফল হলেও তা নিচে চাপা পড়ে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে। এই ইস্যুতেই অন্য সব কিছু ছাপিয়ে সরকারের সমালোচনা বাড়ছে।

দলগুলো মনে করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি আস্থার যে সংকট তৈরি হয়েছে, সেখানে কঠোর নানা পদক্ষেপের কথা বলা হলেও মানুষ তাতে আস্থা পাচ্ছে না। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন করা হলে কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে এর বিপক্ষে অবস্থান নিয়েছে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং জামায়াতে ইসলামী ও ইসলামপন্থি কয়েকটি দল।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরালে সমাধান হবে না। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হইতেছে; আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।

ইসলামপন্থী দলগুলোও একইরকম বক্তব্য দিচ্ছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে কোনো সমাধান আসবে না।

জামায়াতের পাশাপাশি বিএনপিসহ অন্য দলগুলোও পরিস্থিতির পেছনের ষড়যন্ত্র তত্ত্বের ব্যাপারে একমত বলে মনে হয়েছে।

সরকারের দিক থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও তাদের গত কয়েকদিনের বক্তব্যে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, কোনো কোনো রাজনৈতিক দল যখন নিজেরাই বলছে যে, স্বরাষ্ট্র উপদেষ্টা দায় এড়াতে পারেন না, সেখানে দায় এড়ানো চেষ্টা হলে সেটা ভিন্ন বার্তা দিতে পারে। অপরাধীরা আরও সুযোগ নিতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আপত্তি কোথায়

আইনশৃঙ্খলা পরিস্থিতি যেহেতু সংস্কার-নির্বাচনসহ অন্যান্য বিষয়ে বিতর্ক বা আলোচনাকে পেছনে ফেলে এখন বড় ইস্যু হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হলে বা তিনি পদত্যাগ করলে সরকারের দুর্বলতা প্রকাশ পাবে। সরকারের আপত্তির ক্ষেত্রে এটিই অন্যতম বড় কারণ। সরকারের ভেতরে একাধিক সূত্রে এমন ধারণা পাওয়া গেছে।

তবে অন্তর্বর্তী সরকারের সাত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন উপদেষ্টা দায়িত্ব পালন করেন। তাদের দুজনই সাবেক সেনা কর্মকর্তা। বর্তমানে দায়িত্বে থাকা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল। তার আগে ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।

অন্তর্বর্তী সরকারের প্রথম দিকেই সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে তাকে সরানোর প্রেক্ষাপট ছিল ভিন্ন।

তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন। তখন অভিযোগ উঠেছিল যে, তার সেই বক্তব্য গণ-অভ্যুত্থানের চেতনার বিপক্ষে যায়।

এই অভিযোগে সরকারে থাকে ছাত্র প্রতিনিধি ও আন্দোলনের ছাত্র নেতৃত্বের চাপের কারণে তখন সাখাওয়াত হোসেনকে সরিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

সরকারেরই একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আগে একজন সাবেক সেনা কর্মকর্তাকে সরাতে হয়েছে। এখন ব্যর্থতার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরানো হলে এর কোনো নেতিবাচক দিক থাকে কি না, এ বিষয়টিও সরকারের শীর্ষ পর্যায়ে বিবেচনায় থাকতে পারে।

অবশ্য সরকারের কোনো সূত্র বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিচ্ছে সরকার। তবে উপদেষ্টাকে না সরিয়ে সরকার আরও কঠোর হওয়ার চিন্তা করছে।

সরকারের পক্ষ থেকে কঠোর হওয়ার বার্তাও দেওয়া হচ্ছে। এরই মধ্যে মাগুরায় এক শিশু নিপীড়নের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এমন পটভূমিতে কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আরও দুজন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা করার বিষয়েও সরকার সিদ্ধান্ত নিয়েছে।

কঠোর অবস্থানের ঘোষণা দেওয়ার পর সম্প্রতি মাগুরায় ওই শিশুকে নিপীড়নের ঘটনাসহ বিভিন্ন অপরাধের ব্যাপারে দেশের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে ঢাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিছিলে পুলিশ বাধা দিয়েছে।

তবে পুলিশের সাবেক আইজি নুরুল হুদা মনে করেন, সরকারের পদক্ষেপ নিতে অনেক দেরি হয়ে গেছে। ফলে তা কতটা কার্যকর ভূমিকা রাখবে, এ নিয়ে তার সন্দেহ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম মো. ফজলুল হক বিবিসি বাংলাকে বলেন, বিভিন্ন পদক্ষেপে পরিস্থিতির কতটা উন্নতি হবে তা বলা মুশকিল।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নিজেও পদত্যাগ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন। গত ফেব্রুয়ারির শেষে তিনি মধ্যরাতে এক সংবাদ সম্মেলন করেছেন।

সেই সংবাদ সম্মেলনে পদত্যাগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, তিনি কাজ করছেন। কঠোর ব্যবস্থা নিচ্ছেন। পদত্যাগের বিষয় আসবে কেন।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!