নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
হঠাৎ পেঁয়াজের ঝাঁজ বাড়াচ্ছে সিন্ডিকেট

হঠাৎ পেঁয়াজের ঝাঁজ বাড়াচ্ছে সিন্ডিকেট

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

সরবরাহ কম থাকার অজুহাতে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। চট্টগ্রামের পাইকারি মোকাম খাতুনগঞ্জেও দাম বাড়ছে এক সপ্তাহ ধরে। কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা দাম বাড়িয়ে গত এক সপ্তাহে পেঁয়াজ সিন্ডিকেট ভোক্তার পকেট থেকে হাতিয়ে নিয়েছে শতকোটি টাকা। চট্টগ্রাম, বেনাপোল, হিলি, সোনামসজিদ, ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজের সরবরাহ কমিয়ে দিয়ে প্রথম ধাপে দাম বাড়াচ্ছে আমদানিকারকরা। এর পরের ধাপে দাম বাড়াচ্ছে কমিশন এজেন্টরা। তৃতীয় ধাপে দাম বাড়াচ্ছে পাইকারি মোকামের ব্যবসায়ীরা। খুচরা বাজারে যেতে যেতে আরও দু-তিন দফায় বেড়ে যাচ্ছে দাম। সব মিলিয়ে ৬০ জনের মতো ব্যবসায়ী এ সিন্ডিকেটে জড়িত।

পেঁয়াজের এই সিন্ডিকেটে আছে ভোমরা স্থলবন্দরের ২০-২৫ জন, সোনামসজিদ স্থলবন্দরের ২০-২২ জন ও হিলি স্থলবন্দরের ১২-১৫ আমদানিকারক। গোয়েন্দা সংস্থা বলছে, এই চক্রে আছে খাতুনগঞ্জের ১০ থেকে ১২ জন বড় কমিশন এজেন্টও। সরবরাহ কম থাকার অজুহাতে এখন তারাই মিলেমিশে পেঁয়াজের দাম বাড়াচ্ছে।

এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, ‘দেশে পেঁয়াজের দাম বাড়ার কথা ধীরে ধীরে। এখন যেভাবে হচ্ছে, তা অস্বাভাবিক। এখানে কারও কারসাজি থাকলে তাদের চিহ্নিত করা উচিত আইনশৃঙ্খলা বাহিনীর।’

তবে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস জানান, খাতুনগঞ্জে পেঁয়াজের কোনো আমদানিকারক নেই; আছে কমিশন এজেন্ট। বড় আমদানিকারকরা বেনাপোল, হিলি, সোনামসজিদ ও ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করে। সরবরাহ কমার উদাহরণ টেনে তিনি বলেন, খাতুনগঞ্জে স্বাভাবিকভাবে প্রতিদিন ৩০ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ আসে। এখন আসছে ১০ থেকে ১৫ ট্রাক পণ্য। প্রতিটি ট্রাকে ১৩ থেকে ১৪ টন পেঁয়াজ।

এক সপ্তাহে শতকোটি টাকা বাড়তি মুনাফা

ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, পরিবহন ও রক্ষণাবেক্ষণ খরচ ১০ টাকা যোগ করলেও প্রতি কেজি আমদানি করা পেঁয়াজে খরচ হয় ৬০ থেকে ৭০ টাকা। কিন্তু খুচরা বাজারে পেঁয়াজের বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। এ হিসাবে প্রতি কেজি পেঁয়াজে লাভ হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শুধু খাতুনগঞ্জে দৈনিক ১৫ ট্রাকে আসা দুই লাখ কেজি পেঁয়াজ বিক্রি হলে বাড়তি লাভ হচ্ছে প্রায় সোয়া কোটি টাকা। সাত দিনে এটি দাঁড়ায় সাত কোটি টাকা। খাতুনগঞ্জ শুধু চট্টগ্রাম জেলার চাহিদা মেটায়। পুরো দেশের হিসাব টানলে মুনাফা ছাড়িয়ে যাবে শতকোটি টাকা।

তবে রাঘববোয়াল এবারও ধরাছোঁয়ার বাইরে। পেঁয়াজ কারসাজিতে আগে যাদের নাম এসেছিল, তাদের শাস্তি হয়নি। গত দুই বছরে কারসাজির সঙ্গে অনেকের জড়িত থাকার প্রমাণ পায় প্রশাসন। এমন এক সিন্ডিকেটে আছে খাতুনগঞ্জের হোসেন ব্রাদার্স ও মেসার্স সৌরভ এন্টারপ্রাইজ, মেসার্স আল্লার স্টোর, মেসার্স আজমীর ভান্ডার, কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট কাদের, টেকনাফের আমদানিকারক সজীব, জহির, সাদ্দাম এবং কক্সবাজারের টেকনাফের কে কে পাড়ার মেসার্স আলীফ এন্টারপ্রাইজ। বেনাপোল, হিলি, সোনামসজিদ, ভোমরা স্থলবন্দরের সঙ্গে যোগসাজশ আছে তাদেরও। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে তাদের নাম-পরিচয়ও পাঠিয়েছিল চট্টগ্রামের জেলা প্রশাসন। কিন্তু কারও টিকিটিও ছুঁতে পারেনি প্রশাসন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!