নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ আল-কুরআনের মোড়ক উন্মোচন করেন ধর্মমন্ত্রী

হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ আল-কুরআনের মোড়ক উন্মোচন করেন ধর্মমন্ত্রী

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর থেকে।।
হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ পবিত্র আল-কুরআনের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৩মে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে মোড়ক উন্মোচন করেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান ।
ধর্মমন্ত্রী বলেন, বিশ্বে আমাদের ব্যতিক্রমী বেশকিছু পরিচয় রয়েছে। সারাবিশ্বে আমরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছি। আমরা দেশ মাতৃকার মুক্তির জন্য ৩০ লাখ প্রাণ বিসর্জন দিয়েছি। স্বাধীনতার ৫৩ বছরে উন্নয়ন ও উৎপাদনের বিভিন্ন সূচকে বিশ্বের ১০টি দেশের মধ্যে স্থান করে নিয়েছি। হাতে লেখা পৃথিবীর সর্ববৃহৎ পবিত্র কুরআন শরীফ নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রতিটি ইতিবাচক ও ব্যতিক্রমী উদ্যোগই দেশ-জাতির জন্য সম্মান বয়ে আনে। আজকের এই মহতী কাজটিও দেশের জন্য সম্মান বয়ে আনবে।
ধর্মমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ইসলাম ও মুসলমানদের খেদমতে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ইসলাম প্রচার ও প্রসারের দ্বার উন্মোচন করে গেছেন। তাঁর সেই পথ অনুসরণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমত করে যাচ্ছেন। সম্পূর্ন সরকারি অর্থায়নে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে ৩০০ টির নির্মাণ কাজ শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলোর উদ্বোধন করেছেন। এটিও মুসলিম বিশ্বে একটি ব্যতিক্রমী ও অনন্য নজির। তিনি আয়োজক সংস্থার দাবী যাচাই-বাছাই করে তাদের কাজে যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানান।
হাফেজ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব
মাওলানা মোহাম্মদ কামাল হোসেন, ক্বারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারী, হাতে লেখা পৃথিবীর সর্ববৃহৎ পবিত্র আল-কুরআন প্রদর্শন আয়োজক কমিটির সভাপতি স. ম. ইফতেখার মাহমুদ বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, হাতে লেখা পৃথিবীর সর্ববৃহৎ পবিত্র আল-কুরআন প্রদর্শন আয়োজক কমিটি রচিত এই আল-কুরআনের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৪ ফুট ও ১২ ফুট। এতে মোট ২০০টি পৃষ্ঠা রয়েছে। এর ওজন প্রায় ৮০০ কেজি। হাতে তৈরি বাঁশের কলম ও দোয়াত কালি দিয়ে এটি লেখা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!