নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
হাসিনার শোকবার্তা ভণ্ডামির বহিঃপ্রকাশ কি না, সন্দেহ বার্গম্যানের

হাসিনার শোকবার্তা ভণ্ডামির বহিঃপ্রকাশ কি না, সন্দেহ বার্গম্যানের

প্রকাশিতঃ

‘খালেদা জিয়ার বয়স এখন আশির ওপরে। রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। বয়স তো আশির ওপরে। এমনিই তো সময় হয়ে গেছে। তাঁর মধ্যে অসুস্থ। এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই।’ — কথাগুলো পতিত স্বৈরাচার শেখ হাসিনার, বলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। তৎকালীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়েই বলেছিলেন কথাগুলো।

সেই হাসিনা গতকাল খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন। শুধু তিনি একাই নন, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও শোকবার্তা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে। তবে এসব কথা ‘ভণ্ডামির বহিঃপ্রকাশ’ কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডেভিড বার্গম্যান। সম্প্রতি সামাজিক যোগাযোম মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই কথা জানান তিনি।

খালেদা জিয়া ও শেখ হাসিনার দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল। শুরুতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সময়ের সঙ্গে তা তীব্র বৈরিতায় রূপ নেয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ‘দ্য ব্যাটলিং বেগমস’ নামে পরিচিতি পায়।

বিশেষ করে ২০০৮ সালের পর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দ্বন্দ্ব রাজনৈতিক সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রোশে পরিণত হয়। এর ফল হিসেবে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, বালুর ট্রাক দিয়ে বাসভবন অবরুদ্ধ করা, একের পর এক মামলা এবং শেষ পর্যন্ত কারাবরণের মুখে পড়তে হয়। এর সঙ্গে সময়ে সময়ে উস্কানিমূলক বক্তব্য তো ছিলই। এসব ঘটনাকে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখেছে।

এত কিছুর পর খালেদা জিয়ার মৃত্যুতে সেই শেখ হাসিনা গতকাল শোকবার্তা জানান। তবে এমন কিছুকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান দেখছেন বেশ সন্দেহের চোখে। তিনি সম্প্রতি এক পোস্টে অতীতের ইতিহাস তুলে ধরে জানান, ‘খালেদা জিয়াকে কারাবন্দি করার চেষ্টা সফল হলেও আওয়ামী লীগের বিএনপিকে ভেঙে ফেলার আপ্রাণ চেষ্টাটা আলোর মুখ দেখেনি। এত কিছু করার পর খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তা আর উদার মন্তব্যগুলোকে কীভাবে দেখা হবে? মহানুভবতা ও সৌজন্যের নিদর্শন? নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির বহিঃপ্রকাশ? কে জানে, হয়তো এটা এই দুয়েরই মিশ্রণ!’

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!