নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ অংশে তীব্র যানজট
ফতুল্লা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
Next
Prev
প্রচ্ছদ
আজ পবিত্র লাইলাতুল কদরের পুণ্যময় রাত

আজ পবিত্র লাইলাতুল কদরের পুণ্যময় রাত

প্রকাশিতঃ

পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর আজ বৃহস্পতিবার। মহাগ্রন্থ আল কোরআনে যে রাতকে বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সন্ধ্যা থেকে সারাদেশে পবিত্র শবেকদর পালিত হবে। পবিত্র রমজান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর। ঐতিহাসিক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মহিমান্বিত রাতটির ব্যাপক প্রভাব রয়েছে ইসলামী জীবন ব্যবস্থায়। 

পবিত্র রমজান মাসের প্রতি মুহূর্তেই দয়াময় আল্লাহতায়ালার রহমত বর্ষিত হতে থাকে। তবে সবচেয়ে বেশি রহমতের কথা বলা হয়েছে রমজানের শেষ দশ দিনে। সহিহ বোখারির বর্ণনায় আছে, হজরত আয়েশা (রা.) বলেছেন, ‘রমজানের শেষ দশ দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবী করিম (সা.) আরও বেশি ইবাদতে নিমগ্ন হতেন এবং নিজের পরিবারবর্গকেও বেশি বেশি ইবাদত করতে বলতেন।

রাসুল (সা.) রমজানের শেষ দশটি দিন একান্তই আল্লাহর ইবাদতে কাটানোর জন্য নির্ধারণ করতেন। রমজানের শেষ দশকের ইতিকাফই তাঁর সেই আমল। হজরত আবু হুরায়রা (রা.) এবং হজরত আয়েশা (রা.) সহ অনেকে বর্ণনা করেছেন, রাসুলে আরাবি (সা.) ইন্তেকালের আগ পর্যন্ত প্রতি বছর ইতিকাফ করেছেন। ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হলো, শবেকদরে ইবাদতের সওয়াব পাওয়া। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবেকদর খোঁজার কথা বলা হয়েছে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবেকদরের সন্ধান করো।সহিহ বোখারি।

শবে কদরের ইবাদত অন্য যেকোনো রাতের চেয়ে বেশি সওয়াবের। রাতে আল্লাহতায়ালা বান্দার গুনাহ মাফ করেন। রহমতের দরজা খুলে দেন। নবী করিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইমান ইহতিসাবের সঙ্গে (আল্লাহর সন্তুষ্টি সওয়াবের আশায়) কদরের রাতে ইবাদত করে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।সহিহ বোখারি।

ফজিলতপূর্ণ রাতে বেশি বেশি আমল করা উচিত। বিশেষ করে পূর্বের কাজা হওয়া নামাজ নফল নামাজ যেমন সালাতুত তাসবি, তওবার নামাজ, সালাতুল হাজত, তাহাজ্জুদ ইত্যাদি আদায় করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, আত্মীয়স্বজনের কবর জিয়ারত করা, জিকিরআজকার, দানখয়রাত, দোয়া করা ইত্যাদি।

ছাড়া তওবাইস্তেগফার করার কথাও হাদিসে এসেছে। হজরত আয়েশা (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, ‘ওগো আল্লাহর রাসুল, আপনি বলে দিন, যদি আমি জানতে পারি, শবেকদর কোন রাতে হবে, তাহলে আমি কী পড়ব? হজরত রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া ফাঅফু আননি। অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো। অতএব, আমাকে ক্ষমা করো।জামে তিরমিজি।

মহিমান্বিত বরকতময় রাত শবেকদর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পুরোটাই গুরুত্বপূর্ণ। শবেকদর চেনার কিছু চিহ্ন হাদিসে এসেছে। যেমন: রাতে চাঁদ হবে উজ্জ্বল। রাতটি হবে শান্তিপূর্ণ শান্তিদায়ক। হৃদয়জুড়ানো মৃদু বাতাসের সঙ্গে আকাশ নির্মল পরিষ্কার থাকবে। সকালে সূর্য উঠবে নিস্তেজ লালচে আভা নিয়ে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘শবেকদরের আলামত হচ্ছে, স্বচ্ছ রাতযে রাতে চাঁদ হবে উজ্জ্বল। আবহাওয়ায় প্রশান্তিময়তা থাকবেবেশি ঠান্ডাও না, বেশি গরমও না। সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। ওই রাতের চাঁদের মতো সকালে সূর্য উঠবে (তীব্র) আলোকরশ্মি ছাড়া।মুসনাদ আহমদ: ২২৭৬৫।

লেখক: প্রিন্সিপাল, পদুয়া কাসেমুল উলুম মাদ্রাসা, ফেনী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!