নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
আজ পবিত্র লাইলাতুল কদরের পুণ্যময় রাত

আজ পবিত্র লাইলাতুল কদরের পুণ্যময় রাত

প্রকাশিতঃ

পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর আজ বৃহস্পতিবার। মহাগ্রন্থ আল কোরআনে যে রাতকে বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সন্ধ্যা থেকে সারাদেশে পবিত্র শবেকদর পালিত হবে। পবিত্র রমজান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর। ঐতিহাসিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মহিমান্বিত এ রাতটির ব্যাপক প্রভাব রয়েছে ইসলামী জীবন ব্যবস্থায়। 

পবিত্র রমজান মাসের প্রতি মুহূর্তেই দয়াময় আল্লাহতায়ালার রহমত বর্ষিত হতে থাকে। তবে সবচেয়ে বেশি রহমতের কথা বলা হয়েছে রমজানের শেষ দশ দিনে। সহিহ বোখারির বর্ণনায় আছে, হজরত আয়েশা (রা.) বলেছেন, ‘রমজানের শেষ দশ দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবী করিম (সা.) আরও বেশি ইবাদতে নিমগ্ন হতেন এবং নিজের পরিবারবর্গকেও বেশি বেশি ইবাদত করতে বলতেন।’

রাসুল (সা.) রমজানের শেষ দশটি দিন একান্তই আল্লাহর ইবাদতে কাটানোর জন্য নির্ধারণ করতেন। রমজানের শেষ দশকের ইতিকাফই তাঁর সেই আমল। হজরত আবু হুরায়রা (রা.) এবং হজরত আয়েশা (রা.) সহ অনেকে বর্ণনা করেছেন, রাসুলে আরাবি (সা.) ইন্তেকালের আগ পর্যন্ত প্রতি বছর ইতিকাফ করেছেন। ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হলো, শবেকদরে ইবাদতের সওয়াব পাওয়া। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবেকদর খোঁজার কথা বলা হয়েছে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবেকদরের সন্ধান করো।’ সহিহ বোখারি।

শবে কদরের ইবাদত অন্য যেকোনো রাতের চেয়ে বেশি সওয়াবের। এ রাতে আল্লাহতায়ালা বান্দার গুনাহ মাফ করেন। রহমতের দরজা খুলে দেন। নবী করিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইমান ও ইহতিসাবের সঙ্গে (আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের আশায়) কদরের রাতে ইবাদত করে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।’ সহিহ বোখারি।

ফজিলতপূর্ণ এ রাতে বেশি বেশি আমল করা উচিত। বিশেষ করে পূর্বের কাজা হওয়া নামাজ ও নফল নামাজ যেমন সালাতুত তাসবি, তওবার নামাজ, সালাতুল হাজত, তাহাজ্জুদ ইত্যাদি আদায় করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, আত্মীয়স্বজনের কবর জিয়ারত করা, জিকির–আজকার, দান–খয়রাত, দোয়া করা ইত্যাদি।

এ ছাড়া তওবা–ইস্তেগফার করার কথাও হাদিসে এসেছে। হজরত আয়েশা (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, ‘ওগো আল্লাহর রাসুল, আপনি বলে দিন, যদি আমি জানতে পারি, শবেকদর কোন রাতে হবে, তাহলে আমি কী পড়ব? হজরত রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া ফাঅফু আননি। অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো। অতএব, আমাকে ক্ষমা করো।’ জামে তিরমিজি।

মহিমান্বিত ও বরকতময় রাত শবেকদর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পুরোটাই গুরুত্বপূর্ণ। শবেকদর চেনার কিছু চিহ্ন হাদিসে এসেছে। যেমন: এ রাতে চাঁদ হবে উজ্জ্বল। রাতটি হবে শান্তিপূর্ণ ও শান্তিদায়ক। হৃদয়জুড়ানো মৃদু বাতাসের সঙ্গে আকাশ নির্মল ও পরিষ্কার থাকবে। সকালে সূর্য উঠবে নিস্তেজ ও লালচে আভা নিয়ে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘শবেকদরের আলামত হচ্ছে, স্বচ্ছ রাত– যে রাতে চাঁদ হবে উজ্জ্বল। আবহাওয়ায় প্রশান্তিময়তা থাকবে–বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। ওই রাতের চাঁদের মতো সকালে সূর্য উঠবে (তীব্র) আলোকরশ্মি ছাড়া।’ মুসনাদ আহমদ: ২২৭৬৫।

লেখক: প্রিন্সিপাল, পদুয়া কাসেমুল উলুম মাদ্রাসা, ফেনী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!