নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে

আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে

প্রকাশিতঃ

২০২৪ সালের আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের।এরপর সবাইকেই দেশ থেকে পালাতে কিংবা দেশেই গা ঢাকা দিতে হয়েছে।তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উলটো হুমকিধমকি দিচ্ছে। হাজারো শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে।মাঝে মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত পুরোমাত্রায় আওয়ামী লীগের পাশে আছে। দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি জোগাচ্ছে দেশটি। এর বাইরে দেশিবিদেশি শক্তির অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সখ্য গড়ে তুলেছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে তাদের পেছনে বিপুল পরিমাণ কালোটাকাসহ আর্থিক বিনিয়োগ করা হচ্ছে বিদেশের মাটি থেকে। আর এসব কারণেই নতুন করে রাজনীতির মাঠে ফেরার সাহস সুযোগ পাচ্ছে বিতাড়িত এই দলটি। সংশ্লিষ্টদের মতে, ছত্রিশে জুলাইয়ে অংশ নেওয়া আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে ইতোমধ্যে আওয়ামী এজেন্টরা সফল হয়েছে। এর বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপিজামায়াতে ইসলামীসহ বড় দলগুলোর সঙ্গে আপসরফা করেও সক্রিয় হতে শুরু করেছে ক্ষমতাচ্যুত এই দলটি। ফ্যাসিস্ট দলটির মিছিল বড় হওয়ার পেছনে দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রাখছে।

ছাড়া কেউ কেউ মনে করেন, রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্তও চলছে। তারা মনে করেন, পর্দার আড়ালে দেশিবিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচারওরাজনৈতিক মামলারখাদে আটকা পড়তে পারে।

আওয়ামী লীগের এভাবে ফের সরব হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ফেসবুকে শুক্রবার নিজের ভেরিফায়েড প্রোফাইলে লেখা এক পোস্টে বলেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকেশিষ্টাচারবহির্ভূতবলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।তিনি আরও লেখেন, ‘যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছিঅতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।

রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত পুরোমাত্রায় আওয়ামী লীগের পাশে আছে। দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি জোগাচ্ছে দেশটি। এর বাইরে দেশিবিদেশি শক্তির অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সখ্য গড়ে তুলেছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে তাদের পেছনে বিপুল পরিমাণ কালোটাকাসহ আর্থিক বিনিয়োগ করা হচ্ছে বিদেশের মাটি থেকে। আর এসব কারণেই নতুন করে রাজনীতির মাঠে ফেরার সাহস সুযোগ পাচ্ছে বিতাড়িত এই দলটি। সংশ্লিষ্টদের মতে, ছত্রিশে জুলাইয়ে অংশ নেওয়া আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে ইতোমধ্যে আওয়ামী এজেন্টরা সফল হয়েছে। এর বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপিজামায়াতে ইসলামীসহ বড় দলগুলোর সঙ্গে আপসরফা করেও সক্রিয় হতে শুরু করেছে ক্ষমতাচ্যুত এই দলটি। ফ্যাসিস্ট দলটির মিছিল বড় হওয়ার পেছনে দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রাখছে।

গত বছরের আগস্ট পতন ঘটে আওয়ামী দুঃশাসনের। প্রাণভয়ে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে গিয়ে তার দীর্ঘদিনের বন্ধু দেশ ভারতে আশ্রয় নেন। এর ঠিক আগেপরে নানা উপায়ে দেশ ছাড়েন ওই সরকারের বেশির ভাগ মন্ত্রীপ্রতিমন্ত্রী, সংসদসদস্যসহ আওয়ামী লীগের শীর্ষনেতারা। আর যারা পালাতে পারেননি, তারা দেশের মধ্যে আত্মগোপনে চলে যান। কেউ কেউ গ্রেফতার হন। শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের মানুষের পক্ষ থেকে অভিন্ন দাবি ওঠে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। একই সঙ্গে আওয়ামী লীগের সব অপকর্মের মূলহোতা, দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকেও নিষিদ্ধের দাবি ওঠে। এর রেশ ধরে ওই বছরেরই ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন . মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি রহস্যজনক কারণে এখনো ঝুলে আছে।

গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত চার জায়গায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বশেষ গত শুক্রবার রাজধানীর উত্তরায় আবার ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তরের উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে এই মিছিল করা হয়। মিছিলে অংশ নেন আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুধু সভাসমাবেশই নয়, বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াতে ইসলামী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে এরই মধ্যে। সম্প্রতি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের ওপর হামলা চালিয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকার একটি অফিসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এর পরপরই নড়েচড়ে বসতে শুরু করেছে সরকারও। শনিবার রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে তিনি নির্দেশনা দেন। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আওয়ামী লীগ বিভিন্ন সময় মিছিল করছেএমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশ ইতোমধ্যে দুজনকে আটক করেছে।

জানতে চাইলে প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল শনিবার যুগান্তরকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না। তবে আওয়ামী লীগের হয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হবে। যদি অপকর্মের মূলহোতাদের বিচার করা না যায়, তাহলে ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটতে থাকবে।

প্রসঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘ফ্যাসিজম যেন বাংলাদেশে আর দাঁড়াতে না পারে সেজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এটাই হবে বড় সংস্কার। তা না হলে এজন্য পরবর্তী সময়ে খেসারত দিতে হবে দেশের মানুষকে।

যুগান্তর

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!