নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তি আ.লীগে

ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তি আ.লীগে

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন

ভোটার উপস্থিতি আশানুরূপ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা

উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক ‘নৌকা’ রাখেনি আওয়ামী লীগ। বিএনপিবিহীন নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয় মাথায় রেখে দলীয় প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়। কিন্তু প্রথম দুই ধাপে ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ায় একরকম অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীনরা। এমন পরিস্থিতিতে আজ অনুষ্ঠেয় তৃতীয় ধাপের নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক ভোটার যাতে ভোটকেন্দ্রে উপস্থিত হন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এদিকে তৃতীয় নির্বাচনে দলীয় সংসদ-সদস্যদের প্রভাব বিস্তার ও নিজেদের মধ্যে সংঘাত-সহিংসতার ঘটনা রোধ করতে আজও নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। দলের কেউ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগান্তরের কাছে দাবি করে বলেন, প্রথম দুই ধাপে ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল। আশা করছি তৃতীয় ধাপের নির্বাচনে সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ভোটাররা কেন্দ্রে যাবেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরও বলেন, কৌশলগত কারণে এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়নি। প্রতীক না থাকায় নির্বাচনে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয়েছে। ফলে নির্বাচনটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। মনে রাখতে হবে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কাজেই নির্বাচনে দলের একাধিক প্রার্থী প্রতিযোগিতা করলেও দলের অভ্যন্তরে বিভেদ-বিভাজন সৃষ্টির সুযোগ নেই। তবুও নির্বাচনে কেউ যেন বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়েন-সে বিষয়গুলো দলের দায়িত্বপ্রাপ্তরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন যুগান্তরকে বলেন, তৃতীয় ধাপের নির্বাচনও অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। প্রথম দুই ধাপের চেয়ে ভোটার উপস্থিতও বৃদ্ধি পাবে। সাধারণ ভোটাররা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। এছাড়া কিভাবে ভোটার উপস্থিতি বৃদ্ধি করা যায় তা নিয়ে কাজ করা হচ্ছে। তবে দলের কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করেন এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করেন। অবশ্যই তাকে সাংগঠনিক শাস্তির আওতায় নিয়ে আশা হবে।

৮ মে প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্যদিয়ে শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের নির্বাচনের ভোট কারচুপি, কেন্দ্র দখল, ফলাফল ঘোষণাসহ নানা অনিয়মের প্রশ্ন তোলেন পরাজিত প্রার্থীরা। নির্বাচনের আগে-পরে অনেক স্থানে সংঘাত-সহিংসতায় ঘটনাও ঘটে। ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটের মাঠে একই চিত্র দেখা যায়। বৃদ্ধি পায় সহিংসতা ও হতাহতের ঘটনা। কেন্দ্র দখল, প্রভাব বিস্তারসহ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে অনেক সংসদ-সদস্যের বিরুদ্ধে। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার সারা দেশে ৮৭ উপজেলায় তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের ২২ উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচনেও সংঘাত-সহিংসতার শঙ্কা করা হচ্ছে।

বিএনপিবিহীন নির্বাচনে পর্যাপ্ত ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তি রয়েছে আওয়ামী লীগে। দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটার উপস্থিতি ছিল ৩৭.৫৭ শতাংশ। এর আগে প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৩৬.১০ শতাংশ। দুই ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগের নানা উদ্যোগ কাজে আসেনি। আজ তৃতীয় ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।

 

তথ্যসুত্রঃ যুগান্তর

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!