নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এল ছাত্রলীগ প্রসঙ্গ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এল ছাত্রলীগ প্রসঙ্গ

প্রকাশিতঃ

দেশে কোটাব্যবস্থা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। ব্রিফিংয়ে শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের হামলার বিষয়টিও উঠে আসে।

গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে এক সাংবাদিক তাঁর প্রশ্নে বলেন, ‘বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে দমনাভিযান চলছে। এতে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছেন অন্তত ছয়জন শিক্ষার্থী। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি নিষ্ঠুরতা দেখিয়েছে; বিশেষত ছাত্রী ও নারীদের প্রতি। দেড় দশক ধরেই তারা বারবার এমনটা করে আসছে। ছাত্রলীগকে কি আপনি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন?’

শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে আমরা যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই। বিক্ষোভের ঘটনায় আমাদের দূতাবাস ও ওয়াশিংটনের কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করার নাগরিক অধিকারকে সমুন্নত রাখতে সরকারের প্রতি আবার আহ্বান জানাই।

—ম্যাথু মিলার, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

জবাবে ম্যাথু মিলার বলেন, ‘আমি এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলছি না। তবে আমি বলব, ঢাকায় শিক্ষার্থীবিক্ষোভ ছড়িয়ে পড়াকালে সংঘটিত সহিংসতার ওপর আমরা নজর রাখছি। পাশাপাশি বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে যেকোনো সহিংসতার ঘটনার নিন্দা জানাই আমরা।’

কোটা সংস্কার আন্দোলন কোন পথে যাচ্ছে

আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী আবু সাঈদ তাঁর সহপাঠী শিক্ষার্থীদের রক্ষায় পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর ওপর গুলি চালাতে দ্বিধা করেনি। যখন সাঈদ বন্ধুদের উদ্ধারের চেষ্টা করছিলেন, এমনকি তখনো বুঝতে পারেননি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। “লজ্জাজনক” নির্বাচনের আগেও এভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করা হয়েছে। আমি দুঃখিত যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুরো বিশ্ব বাংলাদেশের নির্বাচনের ওপর নজর রাখছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর ও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। কিন্তু জনগণের “অধিকার যখন হরণ” করা হয়, আপনি তখন হঠাৎ নীরব হয়ে যান। এটা কেন?’

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

এমন বক্তব্য ও প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘সর্বাগ্রে বলব, এটি ঠিক নয়। এ সপ্তাহে আপনি একাধিকবার আমাকে বলতে শুনেছেন, যা আমি গত সোমবার বলেছি, আমি মনে করি, গতকালও (মঙ্গলবার) বলেছি ও আজ (বুধবার) আবারও বলছি যে শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে আমরা যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই। বিক্ষোভের ঘটনায় আমাদের দূতাবাস ও ওয়াশিংটনের কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। লোকজন মারা যাওয়া ও বিক্ষোভকারী নিহত হওয়ার খবরগুলো তাঁরা দেখেছেন। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করার নাগরিক অধিকারকে সমুন্নত রাখতে সরকারের প্রতি আবার আহ্বান জানাই।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!