নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
সপরিবারে দুবাইয়ে বেনজীর

সপরিবারে দুবাইয়ে বেনজীর

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

পদকপ্রাপ্তি ও শুদ্ধাচার পুরস্কার নিয়ে প্রশ্ন

পুলিশে নানামুখী আলোচনা

পুলিশ বাহিনীর প্রায় সব গুরুত্বপূর্ণ শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন বেনজীর আহমেদ। ছিলেন পুলিশ মহাপরিদর্শক, র‍্যাবপ্রধান এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার। এ ছাড়া পুলিশ সদরদপ্তরের ডিআইজি প্রশাসনও ছিলেন তিনি।

চাকরিতে থাকাকালে পুলিশের বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কারও পেয়েছেন। পাঁচবার পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) লাভ করেন তিনি। এ ছাড়া সততার জন্য পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার। অথচ সেই বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের নামে এখন কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এখন প্রশ্ন উঠেছে, পুলিশ প্রশাসনের ক্ষমতার শীর্ষে থাকার সময় কোটি কোটি টাকার সম্পদ অর্জন করলেও কেন বেনজীরকে এত এত পদক দেওয়া হলো? বিশেষ করে তাঁর শুদ্ধাচার পুরস্কার পাওয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বেনজীর ও তাঁর পরিবার খবরের শিরোনাম হওয়ার পর পুলিশের ভেতরেও আছে নানা আলোচনা। তবে কেউ এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে চান না।

বেনজীর বাহিনীতে থাকাকালে নীতি-নৈতিকতার ব্যাপারে বিভিন্ন সময় জুনিয়র কর্মকর্তাদের নানা নির্দেশনা দিতেন। সেই জুনিয়র কর্মকর্তারা এখন বলছেন, তারা বেনজীরের ঘটনায় বিব্রত। অভিযোগের ব্যাপারে সাবেক আইজিপির পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখা না আসায় পুলিশের অনেকেই অস্বস্তিতে আছেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, পুলিশের এসব পুরস্কার ভালো কাজের স্বীকৃতির প্রতিফলন নয়। মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়ার আগে সঠিকভাবে যাচাই করা উচিত।

পুলিশের ডিআইজি ও তদূর্ধ্ব অন্তত চারজন কর্মকর্তার ভাষ্য, সাবেক কোনো শীর্ষ কর্মকর্তার দুর্নীতি-সংক্রান্ত বিব্রতকর তথ্য সামনে এলে বাহিনীর সদস্যদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। পরিবার ও সমাজের কাছে ভিন্ন ধরনের বার্তা যায়। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মাঝে মাঝে বাহিনীর ভেতরে বড় ধরনের শুদ্ধি অভিযান চালানো প্রয়োজন। এতে অন্যরা সতর্ক হবেন।

কারও কারও অভিমত, সুশৃঙ্খল বাহিনী হিসেবে পুলিশের প্রত্যেক সদস্যের ব্যাপারে নানা সময় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে একাধিক গোয়েন্দা সংস্থা। কী ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত– এসব সেখানে উঠে আসার কথা। যথাযথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের দায়িত্বশীল জায়গায় পদায়নের ওপর জোর দেন তারা।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, ২০১১, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে সাহসী ভূমিকা, জঙ্গিবাদবিরোধী অভিযান, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য বিপিএম পুরস্কার পান বেনজীর। একেকটি বিপিএম পুরস্কার অর্জনে একটি পদক, ১ লাখ টাকা এবং একটি সনদ পেয়েছেন তিনি। এ ছাড়া অতিরিক্ত হিসেবে প্রতিবার পুরস্কারপ্রাপ্তির পর মূল বেতনের সঙ্গে ১ হাজার ৫০০ টাকা ভাতা যোগ হয়েছে।

তবে বেনজীর নিজে পুলিশের সর্বোচ্চ পাঁচটি পুরস্কার নিলেও পরবর্তী সময়ে পদকপ্রত্যাশীদের জন্য নতুন নিয়ম করেছিলেন। সর্বোচ্চ দু’বারের বেশি কেউ এখন বিপিএম পেতে পারবেন না। তাঁর করা এই নতুন নিয়ম নিয়েও পুলিশের অনেকের মধ্যে অসন্তোষ আছে। অনেকে বলছেন, সাহসী কাজ করলে একাধিকবার পুরস্কার পেতে কেন বাধা থাকবে?

২০২০-২১ সালে বেনজীরকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়। তবে দুদকের তথ্য অনুযায়ী, তিনি ও তাঁর পরিবার ২০২০-২১ সালেই প্রায় ৮৭ দশমিক ৯ একর জমি কিনেছিলেন। এ ছাড়া গোপালগঞ্জ ও মাদারীপুরে কিনেছেন প্রায় ৬০০ বিঘা জমি। সংখ্যালঘু অনেককে ভয় দেখিয়ে কম দামে তাঁর বিরুদ্ধে জমি কেনার অভিযোগ রয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে পূর্বানুমোদন প্রয়োজন। কিন্তু বেনজীর আগে থেকে এ অনুমোদন নিয়েছেন কিনা, জানা যায়নি। ২০২১ সালে সেরা করদাতাও হয়েছিলেন বেনজীর।

দুদকের নথি বিশ্লেষণ করে দেখা যায়, বেনজীর ও তাঁর পরিবার ২০০৯-২০২৩ সালের মধ্যে অন্তত ২০৪ দশমিক ৫ একর জমি কিনেছেন। এর মধ্যে ১১২ একর জমি কেনেন পুলিশ ও র‍্যাবপ্রধান থাকাকালে।

পুলিশ আইন অনুযায়ী, বাহিনীর কোনো সদস্য বেআইনি কাজে জড়ালে লঘু ও গুরুদণ্ডের বিধান আছে। গুরুদণ্ডের আওতায় চাকরি থেকে বরখাস্ত, পদাবনতি, পদোন্নতি স্থগিত, বেতন কর্তন, চাকরিকালীন সুযোগ-সুবিধা রহিত করা হয়। গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়। লঘুদণ্ড হলে প্রত্যাহার, অপারেশনাল ইউনিট থেকে পুলিশ লাইন্স বা রেঞ্জে সংযুক্ত করা হয়ে থাকে। বিসিএস ক্যাডারের পুলিশ কর্মকর্তাদের ক্ষেত্রে সরকারি চাকরি আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে পুলিশের যেসব কর্মকর্তা বেনজীরের বিশাল সাম্রাজ্য গড়ে তোলার পেছনে ভূমিকা রেখেছিলেন, তাদের অনেকে আতঙ্কে রয়েছেন। এই তালিকায় সার্জেন্ট রুমিসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

দেশে নেই বেনজীর
বেনজীর এখন কোথায়– এ নিয়ে কিছু দিন ধরেই আছে আলোচনা। তাঁকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তাঁর অবস্থান নিয়ে রয়েছে নানা গুঞ্জন। তবে দু’দিন আগে সমকালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র নিশ্চিত করে, গত ৪ এপ্রিল স্ত্রী ও সন্তানদের নিয়ে সিঙ্গাপুর গেছেন তিনি। এর পর সেখান থেকে যান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। বর্তমানে তিনি সপরিবারে দুবাই অবস্থান করছেন।  এসব বিষয়ে জানতে বেনজীরের মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!