নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
অস্ত্রধারী সন্ত্রাসী দেলুর সংবাদ প্রকাশের পর তরুন দলের মহানগর কমিটি বিলুপ্ত

অস্ত্রধারী সন্ত্রাসী দেলুর সংবাদ প্রকাশের পর তরুন দলের মহানগর কমিটি বিলুপ্ত

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাঃ আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সমন্বয়ে সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানহগর কমিটি সদস্য সচিব অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন দেলুকে নিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুতই আলোচনা সাপেক্ষে তরুন দলের নারায়ণগঞ্জ মহানগর কমিটির বিলুপ্তি ঘোষণা করে গত ২২ ডিসেম্বর। উক্ত কমিটি ঘোষিত হয়েছিল গত ১৪ ডিসেম্বর। জেনারেল সেক্রেটারী মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতৃবৃন্দের পরামর্শক্রমে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।
জানা যায়, র‌্যাবের ক্রসফায়ারে নিহত মাস্টার দেলুর অন্যতম সহযোগি অস্ত্রধারী সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে মাদক, ডাকাতি, অস্ত্র, মারামারি ও হত্যা মামলা রয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় নারায়ণগঞ্জের চিহ্নিত হাজী সাহেব হিসেবে পরিচিত কিশোর গ্যাংয়ের গডফাদার হুন্ডাবাহিনীর জনক আজমিরি ওসমানের ছত্রছায়ায় থেকে ছোট দেলু হিসেবে পরিচিত লাভ করে। অনেকে নাডা দেলু বলেও ডাকে। স্বৈরশাসকের পতনের আগের দিন প্রকাশ্যে ওসমান বাহিনীর সাথে থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে এই অস্ত্র ব্যবসায়ী দেলু। বর্তমানে ভোল পাল্টিয়ে বিএনপির কয়েকজন রাজনৈতিক ক্যাডারের সাথে যোগাযোগ করে মোটা অংকের টাকার লেনদেন করে তরুন দলে ঢুকে পড়ে। আগে প্রকাশ্যে না আসলেও এখন প্রকাশ্যেই মানুষকে হুমকী ধামকী ও চাঁদাবাজি শুরু করে দিয়েছে। হোন্ডার মহরা দিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সামাজিক ভাবে মানুষকে ভীত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের খাতায় একজন ফেরারী আসামী এই দেলু। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড গোদনাইল নতুন আইলপাড়া এলাকার মদদি ড্রাইভার শাহজাহানের কুলাঙ্গার পুত্র দেলু দীর্ঘদিন যাবৎ এলাকায় উৎপাত শুরু করে দিয়েছে। যে কোন সময় অঘটন ঘটাতে পারে বলে এলাকাবাসী শংকা প্রকাশ করছে। এদিকে কমিটি বিলুপ্তের বিষয়ে বেশ কয়েকজন নেতা জানান সন্ত্রাসী দেলুকে কিভাবে কমিটির সদস্য সচিব করা হলো তা আমাদের বোধগম্য নয়। তবে বিএনপির মধ্যে অনেক ছেচরা রয়েছে যাদের কারণে দলের বদনাম হচ্ছে। অন্যদিকে দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় এবং অনলাইনে দেলুর অপকর্মের তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশের পর পরই পুলিশ প্রশাসনও নড়েচরে বসেছে।
পুলিশ বলছে দেলুকে আমরা খুজছি আশাকরি দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!