নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
আল জাজিরার বিশ্লেষণ: নুর-সাকিকে সরকারে টেনে রাজপথের বিরোধ সামলানোর ছক?

আল জাজিরার বিশ্লেষণ: নুর-সাকিকে সরকারে টেনে রাজপথের বিরোধ সামলানোর ছক?

প্রকাশিতঃ

বাংলাদেশে ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ৪৯ সদস্যের এক বিশাল মন্ত্রিসভা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এই মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত দিক হচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং রাজপথের লড়াইয়ে পরিচিত দুই মুখ নুরুল হক নূর এবং জোনায়েদ সাকির অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই দুই নেতাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, যা বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে বিশেষ তাৎপর্য বহন করছে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর পটুয়াখালী থেকে বিএনপির সমর্থন নিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দেশজুড়ে পরিচিতি পাওয়া ৩৪ বছর বয়সি নূর ২০২৪ সালের জুলাই বিপ্লবেও অগ্রণী ভূমিকা পালন করেন।

অন্যদিকে, বামপন্থি রাজনীতিক হিসেবে পরিচিত মুখ ৫২ বছর বয়সি জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি এবং বর্তমানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। দুই নেতার কেউই বিএনপির মূল দলের সদস্য না হলেও স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির দীর্ঘদিনের মিত্র হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নূর এবং সাকিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, এটি জুলাই অভ্যুত্থানে তাদের বীরত্বপূর্ণ অবদানের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। দ্বিতীয়ত, বিএনপি তাদের জোটসঙ্গীদের যথাযথ মূল্যায়ন করার একটি বার্তা দিতে চেয়েছে।

তবে সিনিয়র নেতাদের সরিয়ে তাদের পূর্ণ মন্ত্রী করা বর্তমান পরিস্থিতিতে বিএনপির জন্য চ্যালেঞ্জিং ছিল বলে তাদের আপাতত জুনিয়র মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান মনে করেন, এটি মূলত জোটের অংশীদারদের পুরস্কৃত করার এবং দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি দেওয়ার একটি ভারসাম্যপূর্ণ কৌশল।

এদিকে, ২০২৪ সালের আন্দোলনের মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত শিক্ষার্থী নেতাদের দলজাতীয় নাগরিক পার্টি‘ (এনসিপি) এই নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তবে প্রথম নির্বাচনি পরীক্ষায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি। ৩০টি আসনের মধ্যে মাত্র ৬টিতে জয়লাভ করেছে তারা। দলের নেতা নাহিদ ইসলাম জয়ী হয়ে কনিষ্ঠতম সংসদ সদস্যদের একজন হিসেবে সংসদে বিরোধী দলে যোগ দিচ্ছেন।

বিশ্লেষকরা মনে করছেন, জোনায়েদ সাকি নূরকে সরকারে টেনে নিয়ে তারেক রহমান মূলত সংসদে শক্তিশালী হতে চাওয়া জামায়াত শিক্ষার্থী নেতাদের বিরোধী ব্লককে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কৌশল নিয়েছেন।

নতুন এই মন্ত্রিসভার সামনে এখন রাষ্ট্র সংস্কার এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ। অভিজ্ঞতাহীন একঝাঁক তরুণ নেতাকে নিয়ে তারেক রহমান কীভাবে আগামীর বাংলাদেশ পরিচালনা করেন, এখন সেটিই দেখার বিষয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!