নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
এনসিপিকে নিয়ে বিএনপি কেন ‘অস্বস্তিতে’, যা বললেন রুমিন

এনসিপিকে নিয়ে বিএনপি কেন ‘অস্বস্তিতে’, যা বললেন রুমিন

প্রকাশিতঃ

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের মতের অমিল স্পষ্ট হচ্ছে। বিশেষ করে জাতীয় পরিষদ ও জাতীয় নির্বাচনের টাইমলাইন নিয়ে দুপক্ষ দুই অবস্থানে। এ নিয়ে এনসিপিকে নিয়ে বিএনপি কিছুটা অস্বস্তিতে রয়েছে—এমনটিই মনে করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এনসিপি হচ্ছে সেই দল, যেই দলটি গঠিত হওয়ার ব্যাপার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খোলামেলাভাবে আবারো বিদেশি একটি গণমাধ্যমকে বলেছেন, আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে। কারণ তারা যদি এটি না করে তাহলে গণ-অভ্যুত্থানের যে স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে। অন্য দলগুলো এটিকে নষ্ট করে ফেলবে। সুতরাং তার সব আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটির প্রতি। তাহলে এটিকে আমি রাজার দল তথা কিংস পার্টি না বলিই বা কি করে।

সোমবার রাতে যমুনা টেলিভিশনের টক শো’তে এসব কথা বলেন বিএনপির এই নেত্রী।

রুমিন ফারহানা আরও বলেছেন, এই দলটিকে আমরা রাজার দল কেন বলছি এর পেছনে কারণ তো আছে। এই রাজার দলের প্রধান যিনি সেই ব্যক্তি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের হলেন, তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন প্রেস সচিব বললেন, নাহিদ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন। খুব গাঢ় এক ধরনের সহানুভূতি আমরা লক্ষ্য করছি। আচ্ছা, ঠিক এই ধরনের দৃষ্টিভঙ্গি বা কথাগুলো যদি বিএনপিকে ঘিরে প্রধান উপদেষ্টা বলতেন কিংবা তার প্রেস উইংয়ের প্রধান বলতেন বা তার উপদেষ্টা পরিষদের কেউ বলতেন তাহলে অন্য দলগুলো কি বিএনপির ব্যাপারে অস্বস্তি বোধ করতো না!

‘তারা কী মনে করতো না যে, এই সরকারের অধীনে আমরাও নির্বাচন করবো, বিএনপিও নির্বাচন করবো।কিন্তু সরকার তো বিএনপির বিষয়ে এক ধরনের সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। এসব বিষয়ে নিয়ে অন্য দলগুলোর তো বিএনপিকে নিয়ে একটা অস্বস্তি তৈরি হতোই। এই ধরনের অস্বস্তি যদি সবচেয়ে বড় দল বিএনপিতে আসে তাহলে আপনি বিএনপিকে দোষ দিতে পারেন’।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যারিস্টার রুমিন বলেছেন, নির্বাচন কবে হবে এটি একটি মিলিয়ন ডলারের প্রশ্ন। কিন্তু কেন? প্রাথমিকভাবে আমরা দেখলাম ড. মুহাম্মদ ইউনূস বললেন যে, নির্বাচনটি একটি নির্বাচিত সরকারের মেয়াদ যা হয় তার চেয়ে কম হতে হবে। কারণ এটি কোনো নির্বাচিত সরকার নয়, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ঠিক কত কম, কতদিন কম তিনি কিছুই পরিষ্কার করলেন না।

বিএনপির এই সাবেক সংসদ সদস্য বলেন, ইতোমধ্যে আমরা দেখলাম, উপদেষ্টার নানান কথা বলছেন, কেউ বলছেন নির্বাচন এই বছরের মধ্যেই হবে। আবার কেউ বলছেন, সামনের বছরের শুরুর দিকে হবে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকার নিয়ে রুমিন বলেন, গার্ডিয়ানের সাক্ষাৎকার দেখলাম প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন আগামী বছরের মার্চে হবে। এই যে নির্বাচন একটু একটু করে পেছানো কিংবা একেক সময় একেক কথা বলা- এটা কী জনমনে এক ধরনের অস্বস্তির জন্ম দেয় না, রাজনৈতিক দলগুলোকে এক ধরনের অস্বস্তিতে ফেলে না। অন্যদিকে আমরা যারা নির্বাচন করতে চাই আমাদেরও তো এক ধরনের প্রস্তুতির ব্যাপার আছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!