নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
কলকাতা আ.লীগ নেতাকর্মীদের অভয়ারণ্য, সম্রাটের বাসায় কাদের!

কলকাতা আ.লীগ নেতাকর্মীদের অভয়ারণ্য, সম্রাটের বাসায় কাদের!

প্রকাশিতঃ

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী-এমপিসহ রাজনীতিকদের মধ্যে অনেকে ভারতে যেতে সক্ষম হয়েছেন। দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ বিভিন্ন এলাকা এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তারা নিজেদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করে সংগঠিত হন; তাদের জন্য সেখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থাও আছে।

গোয়েন্দা সূত্র জানায়, যেকোনো মূল্যে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার লক্ষ্যেই নানা পরিকল্পনা ও কূটকৌশল আঁটছেন।

সম্প্রতি ‘আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছে কলকাতায়’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আমার দেশ। পত্রিকাটির কলকাতার বিশেষ প্রতিনিধির এই প্রতিবেদনেই এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছেন আওয়ামী ফ্যাসিবাদ অনুগত শীর্ষ সন্ত্রাসীরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট, নুরুন্নবী চৌধুরী শাওন, ক্যাসিনো সাঈদ হিসেবে পরিচিত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার একেএম মমিনুল হক সাঈদ, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ দলটির অনুগত চিহ্নিত সন্ত্রাসীরা ভারতে অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া বেশ কজন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন সেখানে। তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি যোগ দিয়েছেন। ওবায়দুল কাদের পশ্চিমবঙ্গে পৌঁছে ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটেই অবস্থান করছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট একটি সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে, তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর তত্ত্বাবধানে রয়েছেন। নিয়মিত বৈঠক করছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়াই তাদের মূল লক্ষ্য।

সূত্র জানায়, আওয়ামী লীগের ছোট-বড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন কলকাতার পার্ক সার্কাস, গুলশান কলোনি, নিউটাউন, ভাঙড়, চিনার পার্ক, যাত্রাগাছি এলাকায়। আওয়ামী লীগ নেতাদের অনেকেই কলকাতায় সম্পত্তি কিনেছেন বহু আগেই। নিউটাউনের সঞ্জীব গার্ডেনের আবাসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের টুকরো করা লাশ পাওয়ার পর ব্যাপারটি পরিষ্কার হতে শুরু করে। সেই আবাসন অত্যন্ত ‘পশ’ এলাকায়। খুব ছিমছাম, আধুনিক প্রযুক্তি ও সুবিধাসম্পন্ন। রয়েছে একাধিক সুইমিংপুল। সেখানকার সিকিউরিটি গার্ড আমার দেশ-এর প্রতিবেদককে জানান, ‘বাংলাদেশের অনেকেই আসেন। কারও নিজস্ব ফ্ল্যাট আছে কি না জানা নেই। তবে ভাড়া থাকেন অনেকেই।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫-৬ মাসে সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন ‘পুর্তি ভেদা’ ও ‘ওয়ান টেন’-এ অনেক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে হাইপ্রোফাইল লোকও আছেন, যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন। মাঝেমধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও। সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে। অ্যাকোয়াটিকা পার্কের এক কর্মী জানান, ‘বাংলাদেশের মানুষে আসছে। তাদের সঙ্গে আরও দু-চারজনও থাকেন।’

রাজারহাট নিউটাউনের সবচেয়ে বড় ও বিখ্যাত পার্ক ইকো পার্ক। সেখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থা আছে। টাকা ফেললে সিঙ্গেল কটেজও মেলে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সেই ইকো পার্কেই দেখা যায় বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এছাড়া সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে ছিলেন বলে সূত্র জানিয়েছে। নিকটবর্তী সিটি সেন্টার-২-এর মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতেও গেছেন আওয়ামী লীগ নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, কদিন আগে সেখানে একদল লোক সিনেমা দেখতে আসেন, যাদের ভাষা শুনে মনে হচ্ছিল তারা বাংলাদেশের। রাজারহাট নিউটাউনের অন্যতম বড় শপিং কমপ্লেক্স সিটি সেন্টার-২। এখানেই আনাগোনা বহু বাংলাদেশি নেতার। পাশেই রয়েছে বিলাসবহুল শ্রাচি কমপ্লেক্স। কথা বলে জানা গেল, সেখানেও বাংলাদেশিরা রয়েছেন।

নিউটাউনের অ্যাক্সিস মলের কাছে টাইমস স্কোয়ারে সকালে হাঁটতে আসেন বাংলাদেশি নেতারা। এখান থেকে এগোলেই গোল বিল্ডিং এরিয়া। ৩০ বছর আগে খুলনা থেকে নিউটাউনের গৌরাঙ্গনগর কলোনিতে চলে আসেন মিত্রা রায়। ভালো কাজের খোঁজ দেওয়ার লোভ দেখিয়ে তার এক কাজিন তাকে এখানে এনেছিলেন। তিনি জানান, এই গৌরাঙ্গ কলোনি এখন বাংলাদেশিতে ভর্তি। আওয়ামী লীগের লোকেরাও এখানে আছেন বলে জানালেন তিনি। তিনি জানান, এলাকার রিপন মজুমদার নামে এক দালাল এখানে আওয়ামী নেতাদের ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছেন। নিরাপত্তার খাতিরে প্রধান সড়ক বিশ্ব বাংলা সরণি থেকে একটু ভেতরের দিকে ফ্ল্যাট, খালি বাড়ি চাইছেন বাংলাদেশি নেতারা। তবে রিপন বলেন, ‘নেতারা অবৈধ পথে এখানে এলেও পাসপোর্ট দেখে তারপর ঘর দেখে দিচ্ছি। না হলে আমি বিপদে পড়ব।’

এদিকে নিউটাউন থানায় ভেরিফিকেশনও হয়। কিন্তু রাঘববোয়ালদের জন্য সেই ‘নিয়ম’ খাটে না। এভাবেই প্রশাসন, রাজনৈতিক দল, পুলিশের নাকের ডগায় ও তাদের প্রচ্ছন্ন সহযোগিতায় আওয়ামী লীগ নেতাদের আস্তানা হয়ে উঠেছে কলকাতায়। আলিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠরত এক বাংলাদেশি শিক্ষার্থী বলেন, ‘নিউটাউনে তাদের ক্যাম্পাসের কাছেই ঝকঝকে কফি হাউস। বিকালে ওখানে গেলেই দেখতে পাই নেতাদের। বেশ আড়ালের দিকে কয়েকজন বসে দামি কফি, স্ন্যাকস খান। তারপর গাড়িতে উঠে চলে যান। এদের চিনি। বুঝতে পারি বাংলাদেশি নেতা। কিন্তু নাম বলতে পারব না। এগিয়ে গিয়ে কথা বলতে গেলেও এড়িয়ে যায় তারা।’

বিশ্বস্ত সূত্র জানায়, বাংলাদেশ থেকে পালিয়ে এসে কলকাতা-নিউটাউনের ‘অভয়ারণ্যে’ আশ্রয় নিয়েছেন অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল (বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র), এরশাদ আলম (ওয়ার্ড সভাপতি, শাহবাগ এলাকা, ঢাকা), পারুল আক্তার (ঢাকা), অসীম কুমার উকিল, অপু উকিল, আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আওয়ামী লীগের প্রিসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়া মাদারীপুরের সাবেক সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটন, সিলেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠুও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন জেলার ইউপি চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ; জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা এখন কলকাতায় অবস্থান করছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!