নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ক্ষমতার বাইরে থেকেও টেলিগ্রামে চাঁদাবাজি করছে নিষিদ্ধ আ.লীগ

ক্ষমতার বাইরে থেকেও টেলিগ্রামে চাঁদাবাজি করছে নিষিদ্ধ আ.লীগ

প্রকাশিতঃ

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন

ক্ষমতা হারালেও থেমে নেই বিতর্কটেলিগ্রামভিত্তিক ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার সুযোগের বিনিময়ে অর্থ আদায়, অননুমোদিত গ্রুপ ছড়িয়ে পড়া এবং গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশএসব নানা অভিযোগে চাপে পড়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে দাবি করেছেন দলেরই একাধিক নেতা।

আগামী আগস্টযে দিনটি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূর্ণ হবেতার আগেই আওয়ামী লীগের ভেতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষসূত্র ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮কে জানিয়েছে, দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি।

বাংলাদেশে দলটি নিষিদ্ধ হওয়ায় নেতারা খুব একটা অবাক না হলেও, টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায়, অনুমোদনহীন গ্রুপ গজিয়ে ওঠা এবং এসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশএসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের শীর্ষ মহল।

টেলিগ্রাম গ্রুপ আর চাঁদাবাজিরঅপারেশন

গত এক বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের মূল সংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপে সদস্যসংখ্যা ২০ থেকে ৩০ হাজারের বেশি। প্রতিদিন রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, বর্তমানসাবেক সংসদ সদস্য, জেলা উপজেলা পর্যায়ের নেতারা।

তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ ১৮কে জানিয়েছে, এমনকি যখন শেখ হাসিনা নিজে কোনও টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন, তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। এই বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের এখন নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চ হিসেবে টেলিগ্রামকে বেছে নিয়েছেন। প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময়সূচি ঠিক করেন এবং প্রায়ই বলেনঢাকা ঘেরাওকরার ডাক। তবে তার বক্তব্যে সময়সীমা বা বাস্তব পদক্ষেপের নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে বলেও অভিযোগ।

দলটির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ ১৮কে বলেন, ‘ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করছে। তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করেছেন। এগুলো দলের জন্য নয়, একটি অর্থনৈতিক প্রতারণা চালানোর জন্য। শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে, তিনি দলের সিনিয়র নেতা, সংসদ সদস্য সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন, যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন।

আওয়ামী লীগ কি ভিতর থেকেই দুর্বল হয়ে পড়ছে?

আওয়ামী লীগের উচ্চপর্যায়ের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে এসব গ্রুপেপ্রোইউনুস’ (মুহাম্মদ ইউনুসের সমর্থক) ব্যক্তি এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থার সদস্যদের অনুপ্রবেশ। দলটি আগে বিএনপি জামায়াতপন্থিদের অনুপ্রবেশ নিয়ে সতর্ক ছিল, কিন্তু এবার অভিযোগ উঠেছে, নোবেলজয়ী ইউনুসের প্রতি আনুগত্য থাকা গোয়েন্দা কর্মকর্তারাও এই গ্রুপে ঢুকে পড়েছেন।

সূত্র বলছে, এসব অনুপ্রবেশকারী টেলিগ্রামের আলোচনা রেকর্ড করে রাখেন এবং পরে তা ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। ইতোমধ্যে কিছু গ্রুপের কথোপকথনের ভিত্তিতে গ্রেফতারের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

এই সন্দেহ প্রথম কোথা থেকে জাগে? দলের এক শীর্ষস্থানীয় নেতা বলেন, ‘মাঝেমধ্যে কিছু অবমাননাকর মন্তব্য আসছিল। তবে যখন ধানমন্ডি ৩২ নামের একটি শীর্ষ গ্রুপেও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ জানানো হতে লাগল এবংপ্রতিরোধ গড়ে তোলারআলোচনা হতে থাকল, এরপরই দেখা গেল আমাদের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন। তখন আমরা বুঝলাম, বিষয়টি শুধু অভ্যন্তরীণ নয়।

এখন কী করতে চান শেখ হাসিনা?

নিউজ ১৮ জানতে পেরেছে, শেখ হাসিনা দলের নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিয়েছেনরাস্তায় নামুন, নতুবা পদত্যাগ করুন। তিনি চান নতুন নেতৃত্ব, নতুন চিন্তাভাবনা নিয়ে দল মাঠে নামুক। তিনি শুধুকিবোর্ড যোদ্ধাতে ভরসা রাখতে নারাজ।

দলের সব টেলিগ্রাম ব্যবহারকারীকে এখন ভিপিএন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, গ্রুপের ডেটা কালোবাজার বা ডার্ক ওয়েবে ফাঁস হয়ে যাচ্ছে বলে রিপোর্ট এসেছে।

দলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, ‘এক বছর হয়ে গেল। আওয়ামী লীগ এখন জনগণের পক্ষে লড়তে চায়। সেজন্যই প্রতিটি জেলা মহানগরে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি যৌথভাবে বিভাগীয় সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে গঠিত হবে।

আগামী বছর বাংলাদেশে নির্বাচন। এখনো দলটি নিষিদ্ধ। তবে এবার তাদের লক্ষ্য পরবর্তী ধাপে প্রবেশমাঠের রাজনীতিতে ইউনুস সরকারের মুখোমুখি হওয়া।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!