নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
চাঁদাবাজি মহামারির মতো শুরু হয়েছে: নাহিদ ইসলাম

চাঁদাবাজি মহামারির মতো শুরু হয়েছে: নাহিদ ইসলাম

প্রকাশিতঃ

দেশে চাঁদাবাজি মহামারির মতো শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরের মুজিবনগরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিটি এলাকার সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম। এনসিপি আহ্বায়ক বলেন, এলাকার ছোটখাটো পরিবর্তনের মাধ্যমেই দেশজুড়ে বদল আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমেদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা, উপজেলা প্রধান সমন্বয়ক আল মামুন সেন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি।

নাহিদ বলেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্যাতন নিপীড়ন করে আবরার ফাহাদকে হত্যা করেছিল। আমরা শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত।

এসসিপি আহ্বায়ক বলেন, আবার যদি কোনো রাজনৈতিক দল আধিপত্যবাদের গোলাম হতে চায়। আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। গোলামী নয়, আজাদী চাই আমরা। ভারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি। আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াব। আমরা আমাদের রাজনীতি রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি।

তিনি আরও বলেন, যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে পারত না। তখন আবরার ফাহাদ আমাদের পানির ন্যায্য হিস্যা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেইস ময় ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারত না।

কথা বলা মাত্রই নির্যাতন করা হতো, হত্যা করা হতো উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সেই সময় আবরার ফাহাদ মুখ খুলেছিল। আমরা সেই শহীদ আবরার ফাহাদের পথ ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান, বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহবান জানাচ্ছি। শহীদ আবরার ও শহীদ ইয়ামিনের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবো।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!