নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
দিনে প্রতিবাদী আর রাতে অপরাধী যুবদল নেতা হুমায়ন

দিনে প্রতিবাদী আর রাতে অপরাধী যুবদল নেতা হুমায়ন

প্রকাশিতঃ

চাঁদাবাজির নয়া কৌশল!
ষ্টাফ রিপোর্টারঃ
ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের মতো ঘটনা ঘটে গেলেও বন্দরে যুবদল নেতা হুমায়নের চাঁদাবাজির দৌরাত্ম্যের অবসান হয়নি। ক্ষমতার পটপরিবর্তনের ধাক্কায় কেবল চেহারায় বদল ঘটেছে, বন্ধ হয়নি চাঁদাবাজি । তবে কৌশল অবলম্বন করেছে চাঁদাবাজ হুমায়ন। দিনের বেলায় চাঁদাবাজদের বিরুদ্ধে থাকলেও রাতের বেলায় চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন যুবদল নেতা হুমায়ন।
অপর দিকে চাঁদাবাজ হুমায়ন তার দলবল নিয়ে বন্দর ১নং খেয়াঘাটে প্রতিটি দোকানে এসে দোকানদাদের চাঁদা দিতে নিষেধ করে যাচ্ছে। অথচ রাতে চাঁদার টাকা ভাগ নিয়ে যায় যুবদল নেতা হুমায়ন। এই নিয়ে যেকোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে চাঁদাবাজ সিন্ডিকেটের নেতারা।
অনুসন্ধানে জানা যায়, চাঁদাবাজদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে বন্দর ১নং খেয়াঘাট পয়েন্ট। এই পয়েন্টটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে জোফেস বাহিনীর অনুগত যুবদল নেতা হুমায়ন ও কথিত যুবদল নেতা ঘাড় ব্যাকা সোহাগ। তাদের টার্গেট বন্দর ১নং খেয়াঘাট স্ট্যান্ড দখল নেয়া। এখানে ফুটপাট, বাজারও। বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে ব্যবসায়ী আর বাসিন্দারা অতিষ্ঠ ছিলেন এই চাঁদাবাজ সিন্ডিকেটের অত্যাচারে।
ছাত্র-জনতার আন্দোলনে সেই সরকারের পতনের পর নির্যাতিতরা ভেবেছিল তাদের ভাগ্যে বোধ হয় পরিবর্তন আসবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটা ঘটেনি। বিগত সরকারের আমলের চাঁদাবাজদের ছেড়ে যাওয়া শূন্য আসন পূর্ণ হতে সময় লাগেনি। সব পয়েন্টেই আবার নতুন করে শুরু হয়েছে দখল ও চাঁদাবাজি। আর এই চাঁদাবাজরাও বর্তমান সময়ে সুবিধাজনক অবস্থায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অসাধু নেতার আশীর্বাদপুষ্ট। ভুক্তভোগী ব্যবসায়ী ও অন্যান্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিন্ডিকেট জানা গেছে, বন্দর ১নং খেয়াঘাট থেকে কুমারপাড়া পর্যন্ত প্রায় ২০০ মত দোকান রয়েছে। যা বিগত সময়ে নিয়তিম দোকান প্রতি ১০০ থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত চাঁদা দিয়ে দোকান চালাতো এবং এন্ডভান্স ৫ থেকে ১০ হাজার টাকা নেয়া হতো। সরকার পতনের পর এসব দোকান তারা নিয়ন্ত্রণ নিয়েছে। চাঁদা তোলার কয়েকদিন পর যুবদল নেতা হুমায়ন চাঁদার টাকা ভাগ না পাওয়ায় তার বাহিনী নিয়ে দোকানে দোকানে চাঁদা দিতে নিষেধ করে থাকেন। পরবর্তী সময়ে সিন্ডিকেটের প্রধান আলহাজ¦ চান মিয়ার বন্দর ঘাটে অবস্থিত বহুতল ভবনের দ্বিতীয় তলায় চাঁদাবাজ সোহাগকে নিয়ে হুমায়নের সাথে সমঝোতা করে দেন এবং ওই মাসে ১৫ হাজার টাকাও নিয়ে যায়। এভাবে কিছুদিন চলার পর ফের আবারও দিনের বেলায় প্রকাশ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে একের পর এক কঠোর হুংকার দিয়ে যাচ্ছে যুবদল নেতা হুমায়ন। এনিয়ে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে যেকোন সময় বড় ধরণের সংঘর্ষ হবে বলে আশঙ্কা করছে সিন্ডিকেট নেতারা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!