নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
নতুন ৫ মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন

নতুন ৫ মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টে জামিন আটকাতে আরও ৫টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাতে আবেদন করেছে পুলিশ।

গণঅভ্যুত্থানের সময় হামলা করে হত্যার অভিযোগে ফতুল্লা থানায় দায়ের করা চারটি হত্যা মামলায় এবং সদর থানা পুলিশের কাজে বাধা প্রদানের মামলায় সোমবার ও মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। এই পাঁচটি মামলার কোনোটির এজাহারে আইভীর নাম ছিল না।

রাজনৈতিক প্রতিপক্ষ পুলিশকে প্রভাবিত করে শ্যোন অ্যারেস্টের আবেদন করিয়েছে বলে অভিযোগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, আইভীকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে তাকে গ্রেফতারের পরপরই নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত একশ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আইভীকে পুলিশের কাজে বাধা প্রদানের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছেন।

ফতুল্লা থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের সময় ইয়াসিন, আব্দুর রহমান, পারভেজ ও মোহাম্মদ আবুল হোসেন মিজি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তারা শ্যোন অ্যারেস্ট করতে আবেদন করেছেন। তারা তদন্ত করতে গিয়ে এসব মামলায় নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় এ আবেদন করেন।

নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো. কাউয়ুম খান জানান, এসব মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ নভেম্বর সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট করার বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার আইনজীবী আওলাদ হোসেন বলেছেন, স্বচ্ছ রাজনীতিবিদ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনে ঈর্ষান্বিত হয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করে শ্যোন অ্যারেস্টের এ আবেদন করিয়েছে।

তিনি বলেন, সেই কবে এই মামলাগুলো হয়েছে, তদন্তও হয়েছে। এতদিন পুলিশ কর্মকর্তারা এ আবেদন না করে তার জামিন হওয়ার পরে কেন করলেন এটা সবাই বুঝতে পারে।

তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাবের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা। যখন ফ্যাসিস্টরা লকডাউন দিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তখন– এমন সময় তার জামিন হয়েছে তার জন্য তিনি বের হলে লোকজন দিয়ে নৈরাজ্য তৈরি করতে পারেন। আমরা প্রশাসনকে প্রভাবিত করি নাই। আইন আইনের গতিতে চলবে। রাজনীতি রাজনীতির গতিতে চলবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, কোনো রাজনৈতিক চাপে এ আবেদন করা হয়নি। তাকে গ্রেফতার করতে গেলে বিপুলসংখ্যক মানুষ তাকে গ্রেফতারে বাধা দেন। তার ইন্ধন ছাড়া এত মানুষ জড়ো হয়নি। এ বিষয়টি ও হত্যা মামলাগুলোতে তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!