নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে আবারও আলোচনার কেন্দ্রে উঠে ‘তাহাজ্জুদ নামাজ’

নারায়ণগঞ্জে আবারও আলোচনার কেন্দ্রে উঠে ‘তাহাজ্জুদ নামাজ’

প্রকাশিতঃ

শামীম ওসমানের বিতর্কিত বক্তব্য থেকে তারেক রহমানের ভোটের আহ্বান

 নারায়ণগঞ্জে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘তাহাজ্জুদ নামাজ’। এক সময় আওয়ামী লীগ সরকারের শাসনামলে নারায়ণগঞ্জের গডফাদারখ্যাত নেতা শামীম ওসমানের মুখে উচ্চারিত তাহাজ্জুদ নামাজের গল্প যেমন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল, তেমনি দীর্ঘদিন পর একই নামাজের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় এক জনসভায় শামীম ওসমান নিজেকে নিয়মিত ৭০ রাকাত তাহাজ্জুদ নামাজ আদায়কারী হিসেবে তুলে ধরেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশ-বিদেশে ব্যাপক সমালোচিত হয় এবং তা নিয়ে নানা রম্য আলোচনা, ব্যঙ্গ ও প্রশ্নের জন্ম দেয়। ওই সময় থেকে ‘তাহাজ্জুদ’ শব্দটি নারায়ণগঞ্জের রাজনৈতিক কথাবার্তায় এক ভিন্ন মাত্রা যোগ করে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শামীম ওসমান পরিবারসহ আত্মগোপনে চলে গেলে দীর্ঘদিন তার কোনো বক্তব্য কিংবা তাহাজ্জুদ নামাজ প্রসঙ্গ আলোচনায় ছিল না।

কিন্তু শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের পাচঁরুখি এলাকায় এক জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাহাজ্জুদ নামাজের প্রসঙ্গ তুলে ভোটারদের উদ্দেশে আহ্বান জানান—এতেই আবারও সেই পুরোনো স্মৃতি ও বিতর্ক নতুন করে আলোচনায় ফিরে আসে।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিন ভোটারদের তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে জামাতে আদায় করে, ভোটকেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

তার এই বক্তব্যকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ।

অনেকে প্রশ্ন তুলছেন—দীর্ঘদিন পর হঠাৎ তাহাজ্জুদ নামাজের প্রসঙ্গ কেন রাজনৈতিক বক্তব্যে গুরুত্ব পেল ? আবার কেউ কেউ বলছেন, বহুধর্মীয় সমাজব্যবস্থায় ধর্মীয় আবেগকে ভোটের মাঠে টেনে আনার বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।

তবে তারেক রহমানের বক্তব্য শুধু ধর্মীয় আহ্বানেই সীমাবদ্ধ ছিল না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি, দরিদ্রদের সহায়তায় ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচিসহ নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্যই ভোটারদের বিএনপির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি নেতাকর্মীদের স্লোগান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অভিযোগ করেন, একটি গোষ্ঠী গ্রামে গ্রামে গিয়ে মানুষের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্ত করছে। তিনি এটিকে ভোট নিয়ে ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন।

একদিকে পলাতক শামীম ওসমানের বিতর্কিত তাহাজ্জুদ কাহিনি, অন্যদিকে তারেক রহমানের নির্বাচনী আহ্বানে তাহাজ্জুদ নামাজ—এই দুই ভিন্ন প্রেক্ষাপটের মিলেই নারায়ণগঞ্জে বিষয়টি এখন ‘টক অব দ্য টাউন’। রাজনীতিতে ধর্মীয় অনুষঙ্গ কতটা প্রভাব ফেলছে এবং ভোটের সমীকরণে তা কীভাবে ব্যবহৃত হচ্ছে—এই প্রশ্ন ঘিরেই এখন সরব নগরবাসী।

 

সংগৃহিত

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!