নারায়ণগঞ্জ সোমবার | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি

নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি

প্রকাশিতঃ

সব দল মতকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট না হলেও বিএনপি নির্বাচনের দাবিতে এখনই মাঠে নামছে না। ধীরে চলো নীতিতে দলটি আরও কিছু সময় পর্যবেক্ষণ করবে। অন্তর্বর্তী সরকারকে সমর্থন জোগাবে। একই সঙ্গে নির্বাচন ইস্যুতে সমমনা বিভিন্ন দল, মত ও সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেবে। নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিতে নানামুখী কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার পরিকল্পনাও নিয়েছে বিএনপি।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি– ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’ ডিসেম্বরে নির্বাচন না হলে কী করবে বিএনপি– এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আবার আপনাদের সামনে আসব দলের মধ্যে আলোচনা করে এবং আমাদের অন্য মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

শিগগির রাজনৈতিক সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে: দলীয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দলীয় ফোরামে অনানুষ্ঠানিক আলোচনায় এখনই সরকারবিরোধী কিংবা নির্বাচনী রোডম্যাপ দাবিতে আন্দোলনের পক্ষে নন নেতারা। তাদের মত, সরকারকে আরও সময় দিতে হবে। এখনই আন্দোলনে গেলে পতিত স্বৈরাচারের দোসররা সক্রিয় হয়ে উঠতে পারে। এ সুযোগ কাজে লাগিয়ে নানা ষড়যন্ত্র করে পরিস্থিতি জটিল করে তুলতে পারে তারা, যার দায় বিএনপিকে নিতে হবে। তবে ধৈর্য ধরার পরও যদি পরিস্থিতি নির্বাচনী পরিবেশের দিকে না যায় এবং সরকার টালবাহানা করে, তাহলে কঠোর আন্দোলনের বিকল্প প্রস্তুতি রাখছে বিএনপি। এরই অংশ হিসেবে শিগগির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে দলটি। কর্মসূচির মধ্যে থাকবে সভা-সমাবেশ, পদযাত্রা ও মিছিল। তৃণমূল থেকে শুরু হয়ে উপজেলা, জেলা, মহানগরে ধাপে ধাপে পালিত হবে এ কর্মসূচি।

নির্বাচন ইস্যুতে জনমত গঠনে সব দল ও মতকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেবে বিএনপি। এ জন্য শিগগির গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাম গণতান্ত্রিক জোট ছাড়াও ডান-বাম ঘরানার দলের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো জটিলতা দেখা দিলে যুগপৎভাবে মাঠে নামার প্রস্তুতি রয়েছে পরিকল্পনায়।

এ ব্যাপারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সমকালকে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। নির্বাচন ইস্যুতে দলগুলো কাছাকাছি হচ্ছে। জামায়াতে ইসলামীও দ্রুত নির্বাচন চাইছে, এটি ভালো লক্ষণ। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন ইস্যুতে বিএনপি থেকে এখনও তারা কোনো বৈঠকের আমন্ত্রণ পাননি। পেলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, আমন্ত্রণ না পেলেও বিদ্যমান পরিস্থিতি নিয়ে শিগগির তারা বিএনপির সঙ্গে বসার পরিকল্পনা করছেন। সেখানে নির্বাচনসহ বিভিন্ন ইস্যু আলোচনা হবে।

বিএনপি নেতারা বলছেন, নির্বাচন ইস্যুতে সমন্বিত কর্মসূচির বাইরে গিয়ে তারা মাঠে নামার পরিকল্পনা নিয়েছেন। সম্প্রতি বিএনপির সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে ভিন্ন কর্মসূচির বিষয়ে কর্মপরিকল্পনা হয়। পরে হাইকমান্ডকে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। চলতি মাসের শেষদিকে এ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি।

এসব কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন নির্বাচন প্রস্তুতির জন্য সাংগঠনিক গতিশীলতা আনতে চায় বিএনপি, তেমনি জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর চাপ তৈরি করতে চায় তারা, যাতে সরকার নির্বাচন ইস্যুতে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেয়।

নেতারা বলছেন, বিদেশে বসে পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র-চক্রান্ত করছে। এ জন্য বিএনপির হাইকমান্ড নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রোডম্যাপ ঘোষণা করলে পুরো দেশ ও জাতি নির্বাচনী আমেজে প্রবেশ করবে। তখন আর কোনো ষড়যন্ত্র কাজ করবে না বলে তাদের বিশ্বাস। কিন্তু প্রত্যাশিত রোডম্যাপ না পাওয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে সরব উপস্থিতি ও দলীয় অবস্থান শক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামী তিন মাস দেশব্যাপী সভা-সমাবেশ, পদযাত্রা ও মিছিলের পরিকল্পনা করছেন শীর্ষ নেতারা। তৃণমূল অর্থাৎ ইউনিয়ন থেকে ধাপে ধাপে জেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়ে কর্মসূচি হবে। এরপর পরিস্থিতি বুঝে ঢাকায় বড় সমাবেশ করা হবে। প্রতিটি কর্মসূচিতে ভোটবঞ্চিত জনগণকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা থাকবে। পুরো দেশকে করা হবে নির্বাচনমুখী।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য সমকালকে জানান, সরকারের সঙ্গে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে আলোচনার পাশাপাশি দাবি আদায়ে চাপ অব্যাহত রাখা হবে। বর্তমান সরকার ব্যর্থ হোক, এটা তারাও চান না। সে কারণে সরাসরি সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে না বিএনপি; দেবে না কঠোর কর্মসূচিও। তবে দ্রুত নির্বাচন এবং নির্বাচন নিয়ে যাতে কোনো ষড়যন্ত্র না হয়, সে জন্য নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকার চিন্তা করা হচ্ছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, ‘গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির মূল শক্তি জনগণ। জন্মলগ্ন থেকে বিএনপি জনস্বার্থ-সংশ্লিষ্ট ইস্যুতে কর্মসূচি নিয়ে মাঠে ছিল, ভবিষ্যতেও থাকবে।’

সমকাল

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!