নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি

নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি

প্রকাশিতঃ

সব দল ও মতকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট না হলেও বিএনপি নির্বাচনের দাবিতে এখনই মাঠে নামছে না। ধীরে চলো নীতিতে দলটি আরও কিছু সময় পর্যবেক্ষণ করবে। অন্তর্বর্তী সরকারকে সমর্থন জোগাবে। একই সঙ্গে নির্বাচন ইস্যুতে সমমনা বিভিন্ন দল, মত ও সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেবে। নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিতে নানামুখী কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার পরিকল্পনাও নিয়েছে বিএনপি।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি– ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’ ডিসেম্বরে নির্বাচন না হলে কী করবে বিএনপি– এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আবার আপনাদের সামনে আসব দলের মধ্যে আলোচনা করে এবং আমাদের অন্য মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

শিগগির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে: দলীয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দলীয় ফোরামে অনানুষ্ঠানিক আলোচনায় এখনই সরকারবিরোধী কিংবা নির্বাচনী রোডম্যাপ দাবিতে আন্দোলনের পক্ষে নন নেতারা। তাদের মত, সরকারকে আরও সময় দিতে হবে। এখনই আন্দোলনে গেলে পতিত স্বৈরাচারের দোসররা সক্রিয় হয়ে উঠতে পারে। এ সুযোগ কাজে লাগিয়ে নানা ষড়যন্ত্র করে পরিস্থিতি জটিল করে তুলতে পারে তারা, যার দায় বিএনপিকে নিতে হবে। তবে ধৈর্য ধরার পরও যদি পরিস্থিতি নির্বাচনী পরিবেশের দিকে না যায় এবং সরকার টালবাহানা করে, তাহলে কঠোর আন্দোলনের বিকল্প প্রস্তুতি রাখছে বিএনপি। এরই অংশ হিসেবে শিগগির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে দলটি। কর্মসূচির মধ্যে থাকবে সভা-সমাবেশ, পদযাত্রা ও মিছিল। তৃণমূল থেকে শুরু হয়ে উপজেলা, জেলা, মহানগরে ধাপে ধাপে পালিত হবে এ কর্মসূচি।

নির্বাচন ইস্যুতে জনমত গঠনে সব দল ও মতকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেবে বিএনপি। এ জন্য শিগগির গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাম গণতান্ত্রিক জোট ছাড়াও ডান-বাম ঘরানার দলের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো জটিলতা দেখা দিলে যুগপৎভাবে মাঠে নামার প্রস্তুতি রয়েছে পরিকল্পনায়।

এ ব্যাপারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সমকালকে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। নির্বাচন ইস্যুতে দলগুলো কাছাকাছি হচ্ছে। জামায়াতে ইসলামীও দ্রুত নির্বাচন চাইছে, এটি ভালো লক্ষণ। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন ইস্যুতে বিএনপি থেকে এখনও তারা কোনো বৈঠকের আমন্ত্রণ পাননি। পেলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, আমন্ত্রণ না পেলেও বিদ্যমান পরিস্থিতি নিয়ে শিগগির তারা বিএনপির সঙ্গে বসার পরিকল্পনা করছেন। সেখানে নির্বাচনসহ বিভিন্ন ইস্যু আলোচনা হবে।

বিএনপি নেতারা বলছেন, নির্বাচন ইস্যুতে সমন্বিত কর্মসূচির বাইরে গিয়ে তারা মাঠে নামার পরিকল্পনা নিয়েছেন। সম্প্রতি বিএনপির সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে ভিন্ন কর্মসূচির বিষয়ে কর্মপরিকল্পনা হয়। পরে হাইকমান্ডকে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। চলতি মাসের শেষদিকে এ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি।

এসব কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন নির্বাচন প্রস্তুতির জন্য সাংগঠনিক গতিশীলতা আনতে চায় বিএনপি, তেমনি জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর চাপ তৈরি করতে চায় তারা, যাতে সরকার নির্বাচন ইস্যুতে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেয়।

নেতারা বলছেন, বিদেশে বসে পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র-চক্রান্ত করছে। এ জন্য বিএনপির হাইকমান্ড নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রোডম্যাপ ঘোষণা করলে পুরো দেশ ও জাতি নির্বাচনী আমেজে প্রবেশ করবে। তখন আর কোনো ষড়যন্ত্র কাজ করবে না বলে তাদের বিশ্বাস। কিন্তু প্রত্যাশিত রোডম্যাপ না পাওয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে সরব উপস্থিতি ও দলীয় অবস্থান শক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামী তিন মাস দেশব্যাপী সভা-সমাবেশ, পদযাত্রা ও মিছিলের পরিকল্পনা করছেন শীর্ষ নেতারা। তৃণমূল অর্থাৎ ইউনিয়ন থেকে ধাপে ধাপে জেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়ে কর্মসূচি হবে। এরপর পরিস্থিতি বুঝে ঢাকায় বড় সমাবেশ করা হবে। প্রতিটি কর্মসূচিতে ভোটবঞ্চিত জনগণকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা থাকবে। পুরো দেশকে করা হবে নির্বাচনমুখী।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য সমকালকে জানান, সরকারের সঙ্গে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে আলোচনার পাশাপাশি দাবি আদায়ে চাপ অব্যাহত রাখা হবে। বর্তমান সরকার ব্যর্থ হোক, এটা তারাও চান না। সে কারণে সরাসরি সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে না বিএনপি; দেবে না কঠোর কর্মসূচিও। তবে দ্রুত নির্বাচন এবং নির্বাচন নিয়ে যাতে কোনো ষড়যন্ত্র না হয়, সে জন্য নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকার চিন্তা করা হচ্ছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, ‘গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির মূল শক্তি জনগণ। জন্মলগ্ন থেকে বিএনপি জনস্বার্থ-সংশ্লিষ্ট ইস্যুতে কর্মসূচি নিয়ে মাঠে ছিল, ভবিষ্যতেও থাকবে।’

সমকাল

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!